বারডেমের নতুন মহাপরিচালক ডা. মো. নাছির উদ্দীন
আগামীর সময় প্রতিবেদক

বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ। গত ১৪ সেপ্টেম্বর এই নিয়োগ দেওয়া হয় তাকে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনের সই করা চিঠিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে তিনি বারডেম হাসপাতালেরই অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং দেশ-বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কর্মরত ছিলেন।



