Agamir Somoy E-Paper
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

জনবল সংকট কাটাতে দ্রুত নিয়োগ, স্বাস্থ্য খাতে বড় পরিকল্পনা

  • জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, অবৈধ ক্লিনিক বন্ধে কঠোর অবস্থান
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৭:৫৩
জনবল সংকট কাটাতে দ্রুত নিয়োগ, স্বাস্থ্য খাতে বড় পরিকল্পনা

ছবি: আগামীর সময়

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সংকট কাটাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টের শূন্য পদে নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

আজ রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী বলেছেন, ‘দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্যসেবার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জনবল সংকট ও অবকাঠামোগত দুর্বলতা। এ সমস্যা সমাধানে দ্রুত নিয়োগের পাশাপাশি হাসপাতালগুলোতে আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করা হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং নদীবেষ্টিত অঞ্চলে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।’

তিনি জানান, করোনা টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলেও বর্তমানে হামের প্রকোপ মোকাবিলায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে শিশুদের মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়াকে হামের ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

জলাতঙ্ক প্রতিরোধে এন্টি-র‍্যাবিস ভ্যাকসিনের সাময়িক ঘাটতির কথা স্বীকার করেন সাখাওয়াত হোসেন। বলেছেন, ‘টেন্ডার জটিলতা থাকলেও স্পট পারচেজ ও বিশেষ তহবিলের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। ভ্যাকসিনের অপচয় রোধে একটি ভায়াল থেকে চারজনকে ডোজ দেওয়ার পরামর্শও দেওয়া হয়।’

ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি জেলা সদরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে বলা হয়েছে। পাশাপাশি বন্যাপ্রবণ এলাকায় রোগবালাই বিস্তার এবং ওষুধের ভেজাল ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা বলেন তিনি।

অবৈধ ক্লিনিক ও ভেজাল ওষুধের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেছেন, ‘বিভিন্ন জেলায় অননুমোদিত ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ক্ষতিকর উপাদানে তৈরি ভেজাল ওষুধ ও কিছু আয়ুর্বেদিক পণ্যের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।’

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, ‘শুধুমাত্র চিকিৎসা নয়—রোগ প্রতিরোধ, সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণকে অগ্রাধিকার দেওয়া হবে। ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার ও কিডনি রোগ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।’

স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে সরকার ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ৮ হাজার কর্মী গ্রাম পর্যায়ে মায়েদের সচেতন করতে কাজ করবেন।

মন্ত্রী আরও বলেছেন, ‘মাদকাসক্তি এখন গ্রামীণ সমাজে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ সমাজকে রক্ষায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেছেন, ‘স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কেন্দ্র ও মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগই হবে মূল শক্তি।’

জনবল সংকটস্বাস্থ্য খাত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    ২৬ জুলাই ২০২৬, ০০:০৬

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    ২৬ জুলাই ২০২৬, ০০:২১

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫০

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৭

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৯

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    ২৬ জুলাই ২০২৬, ০৬:০০

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ২৬ জুলাই ২০২৬, ০১:২২

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    ২৬ জুলাই ২০২৬, ০১:৩১

    দরকার ধারা ধরে রাখা

    দরকার ধারা ধরে রাখা

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৩

    তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

    তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

    ২৬ জুলাই ২০২৬, ০০:৪৮

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    ২৬ জুলাই ২০২৬, ০৮:১১

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪

    প্রান্তিক শিক্ষার্থীদের প্রতিও নজর দিক রাষ্ট্র

    প্রান্তিক শিক্ষার্থীদের প্রতিও নজর দিক রাষ্ট্র

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    advertiseadvertise