স্বাস্থ্য
খাতের বড় উন্নয়নকাজ মানেই
অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ—
এ যেন স্থায়ী সংস্কৃতি
হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এসব
অভিযোগের সত্যতাও মিলেছে। তবে এবার একটি
কাজের প্রস্তাব দেখেই রীতিমতো ‘চোখ ছানাবড়া’ সরকারের
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের। তাদের মত, এটি একটি
দুর্নীতির ছক— যা বেশ
সূক্ষ্মভাবে সাজানো হয়েছে। কারণ প্রায় ৩
হাজার কোটি ব্যয়ের এ
কাজে ৮৪৭ কোটি ৫৮
লাখ টাকা রাখা হয়েছে
পরামর্শক, প্রশিক্ষণ ও সেমিনারের জন্য,
যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু তা-ই নয়, বিল্ডিং
ও অবকাঠামো খাতে ৩০৯ কোটি...