Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

শিশু লামিসা হত্যা, প্রধান অভিযুক্ত সোহেল আটক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ২১:০৯
শিশু লামিসা হত্যা, প্রধান অভিযুক্ত সোহেল আটক

হত্যাকাণ্ডের শিকার শিশু লামিসা ও অভিযুক্ত সোহেল রানা।

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী লামিসা নামের একটি কন্যাশিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

এর আগে এদিন সকাল ৯টার দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, রোড-৭ এর ৩৯ নম্বর বাসায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা।

এন এম নাসিরুদ্দিন বলেছেন, ‘সাত বছর বয়সী লামিসা হত্যায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে আটক করা হয় তাকে। এর আগে ঘটনাস্থল থেকে আটক করা হয় রানার স্ত্রী স্বপ্নাকে।’

নিহত লামিসা স্থানীয় আব্দুল হান্নান মোল্লার মেয়ে। প্রাথমিক তথ্যে জানা যায়, একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) গলা কেটে হত্যা করেন তাকে। হত্যার পর শিশুটির মাথা তার ঘাড় থেকে বিচ্ছিন্ন করেন তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর পালিয়ে যান সোহেল রানা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয় তাকে। কেন তিনি শিশুটিকে হত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।


শিশুহত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise