Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

উৎসবমুখর আয়োজনে ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৫:২৫
উৎসবমুখর আয়োজনে ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: আগামীর সময়

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ক্র্যাব মিলনায়তনে (তৃতীয় তলা) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় বয়সভিত্তিক তিনটি গ্রুপে মোট ২৭ জন শিশু অংশ নেয়। আগামী ২৩ জুলাই ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ অনুষ্ঠানে সঞ্চালনা করেন। বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর।

এ সময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল ও আইয়ুব আনসারীসহ সদস্যরা এবং শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‘ক’ গ্রুপে জয়নাল আবেদীনের সন্তান আবিদা জান্নাত খান আরোশী প্রথম, জিলানী মিলটনের সন্তান এ আর তালহা দ্বিতীয় এবং জাহেদ সেলিমের সন্তান অহর্নিশ দীপ্যময়ী তৃতীয় হয়।

‘খ’ গ্রুপে জাহেদ সেলিমের সন্তান সমগীত আর্যগাঁথা প্রথম, যৌথভাবে দ্বিতীয় হয় মাসুম মিজানের সন্তান মাহাদ মিজান মন ও আতাউর রহমানের সন্তান আহনাফ রহমান সিদ্দিকী। তৃতীয় হয় কামরুজ্জামান খানের সন্তান জুয়াইরিয়া জারিন খান।

‘গ’ গ্রুপে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার প্রথম, হরলাল রায় সাগরের সন্তান অনুদীপ রায় স্নিগ্ধ দ্বিতীয় এবং ইমরান আলীর সন্তান সুমাইয়া ইসলাম সকাল তৃতীয় স্থান অর্জন করে।

বিচারক মুকুল কুমার বাড়ৈ বললেন, ‘শিশুদের কল্পনা ও অনুভূতির প্রকাশই চিত্রাঙ্কনের মূল বিষয়। এ ধরনের আয়োজন তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বললেন, ‘সাংবাদিকরা পেশাগত কারণে ব্যস্ত থাকলেও সন্তানদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সুন্দর ছবি আঁকার আহ্বান জানান।’

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ জানালেন, সদস্যদের কল্যাণে ক্র্যাব সব সময় কাজ করে যাচ্ছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সদস্য পরিবারগুলোর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতে নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলে তিনি জানান।

ক্র্যাবচিত্রাঙ্কনউৎসবমুখর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা