হাজারীবাগে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর হাজারীবাগের একটি জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকাল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব এ তথ্য জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।




