Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

নতুন রোটারি বর্ষে সেবামূলক কার্যক্রম জোরদারের অঙ্গীকার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৮:২৪
নতুন রোটারি বর্ষে সেবামূলক কার্যক্রম জোরদারের অঙ্গীকার

নতুন রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, শান্তি প্রতিষ্ঠা, যুব উন্নয়ন এবং কমিউনিটি উন্নয়নে রোটারির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

রোটারি বর্ষ উদ্বোধনী সংবাদ সম্মেলনের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান। বক্তব্য দেন ডেপুটি কো- পিডিজি শামসুল হুদা, মাহমুদুল হাসান, হোস্ট ক্লাবের সভাপতি প্রফেসর ড. হুমায়ুন কবির এবং রোটারিয়ান লুবনা আফরোজ।

ড. ইশতিয়াক জামান বলেছেন, রোটারি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক আন্তর্জাতিক সংগঠন। বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১৩ লাখের বেশি রোটারিয়ানের মাধ্যমে সংগঠনটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

‘অসহায়, সুবিধাবঞ্চিত, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে রোটারিয়ানরা বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করছেন’— উল্লেখ করেন ড. জামান।

নতুন রোটারি বর্ষের প্রতিপাদ্য ‘স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি’। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সব রোটারিয়ানকে আরও কার্যকর, উদ্ভাবনী ও টেকসই সেবামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

ড. ইশতিয়াক জামান আরও উল্লেখ করেন, সদস্য বৃদ্ধি, যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে রোটারি আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‘সমন্বিত উদ্যোগ, দক্ষ নেতৃত্ব এবং সেবার মনোভাব নিয়ে নতুন রোটারি বর্ষে দেশের প্রতিটি অঞ্চলে রোটারির কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করা হবে’— যোগ করেন পিডিজি শামসুল হুদা।


রোটারি ইন্টারন্যাশনালপ্রেস ক্লাবরোটারি ক্লাবরোটারি বাংলাদেশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise