রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (রোটারি ক্লাব) গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এস এম নুরুজ্জামান। তিনি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট।গতকাল শুক্রবার কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত সংগঠনটির বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও ক্লাবকে পুরস্কৃত করা হয়। দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫-এর শীর্ষ নেতা, বাংলাদেশের বিভিন্ন রোটার...