Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫০
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সহজতর করতে একটি নীতিমালা চূড়ান্তকরণসহ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া আমেরিকায় অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস কনভেনশনে ইউজিসি প্রতিনিধিদলের অংশগ্রহণ, বাংলাদেশি শিক্ষার্থীদের সনদ অনলাইনে যাচাই এবং যৌথ অর্থায়নে ফুলব্রাইট প্রোগ্রামের আওতায় অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়েও সভায় আলোচনা করা হয়।

মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক কাউন্সিলর মনিকা সাই , আমেরিকান সেন্টারের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান এবং পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা।

এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।

আলোচনাকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সহজতর করতে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তারা এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে পূর্বে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন।

এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়নের জন্য ইউজিসি এরই মধ্যে দেশের উচ্চশিক্ষা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে। নীতিমালা চূড়ান্ত করতে কমিটিকে কারিগরি সহযোগিতা দিতে ফুলব্রাইট স্পেশালিস্ট গ্রেইস মাকুপা চলতি বছরের জুন মাসে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করবেন বলে সভায় জানানো হয়।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ নীতিমালা চূড়ান্তকরণে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ফুলব্রাইট স্পেশালিস্ট গ্রেইস মাকুপার সভা আয়োজনসহ ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে সমধর্মী বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সহযোগিতা প্রত্যাশা করেন।

জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আমেরিকায় অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস কনভেনশনে ইউজিসি প্রতিনিধিদলের অংশগ্রহণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়। সভায় মত প্রকাশ করা হয় যে, যৌথ সহযোগিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাত উপকৃত হবে।

ইউজিসি চেয়ারম্যানপ্রতিনিধি দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা