আগামীর সময়ের চিফ রিপোর্টার জাকির হোসেন লিটনের মায়ের ইন্তেকাল
আগামীর সময় প্রতিবেদক

দৈনিক আগামীর সময়ের চিফ রিপোর্টার জাকির হোসেন লিটনের মা মোসা. সিদ্দিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার বিকেল পৌনে ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জে নিজ বাড়িতে বার্ধক্যজনিত শারীরিক জটিলতা ও স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
সিদ্দিয়া খাতুন স্বামী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাকে হায়দারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে আগামীর সময় পরিবার।



