সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আরও শক্তিশালী ও আধুনিক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের চিফ রিপোর্টাররা। একই সঙ্গে এআই ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।আজ রবিবার দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের চিফ রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ডিআরইউ। এতে সভাপতিত্ব করেন সং...