Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঢাকার ছয় রুটে চালু হলো ফ্র্যাঞ্চাইজি পদ্ধতির বাস চলাচল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৪:০৫
শেয়ার করুন:
ঢাকার ছয় রুটে চালু হলো ফ্র্যাঞ্চাইজি পদ্ধতির বাস চলাচল

ফ্র্যাঞ্চাইজি পদ্ধতির বাস চলাচলের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : আগামীর সময়

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরু হয়েছে।

আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।

প্রাথমিকভাবে রাজধানীর ছয়টি রুটে ৮১৬টি বাস নিয়ে এ কার্যক্রম চালু করা হয়েছে। ‘সিটি পরিবহন’ নামে পরিচালিত এ ব্যবস্থায় বিভিন্ন কোম্পানির বাস একীভূত হয়ে নির্ধারিত রুটে চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আগে ঢাকার ৯৮টি রুটে বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা চলত। কোনো শৃঙ্খলা ছিল না। এতে অনেক দুর্ঘটনাও ঘটেছে। এসব রুট কমিয়ে ৩২টিতে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৮টি পরিবহন ব্যানারের বাসকে ছয়টি কোম্পানির অধীনে আনা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, চালক ও শ্রমিকদের বেতনভিত্তিক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে তাদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা থাকবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। তিনি বলেন, ঢাকায় বাস চালাতে হলে এভাবেই সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। পুরো ঢাকা তখনই সুশৃঙ্খল হবে, যখন ৩২টি রুটে বাস চলাচল করবে। এ উদ্যোগ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

প্রধান অতিথির বক্তব্যে শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা নগরের অসহনীয় যানজট ও বিশৃঙ্খলা দূর করতে কাউকে না কাউকে এগিয়ে আসতে হতো। ঢাকা দেশের গুরুত্বপূর্ণ নগর। রাজধানী সুশৃঙ্খল হলে এর প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়বে।

তবে নতুন ব্যবস্থায় শুরু থেকেই টিকিটিং, চালকদের বেতনভিত্তিক নিয়োগ এবং নির্ধারিত রুটে অন্য কোম্পানির বাস চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর হচ্ছে না।

নতুন ব্যবস্থায় বাসগুলো ‘সিটি পরিবহন’ নামে পরিচিত হবে। ছয়টি রুটের মধ্যে পাঁচটিতে সাধারণ বাস এবং একটি রুটে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস চলবে।

রাজধানীজাতীয়বাসসিটি পরিবহন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়

    উত্তরের চিতাবাঘেরা ফিরতে চায়