Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আইইডিসিআর পরিচালককে মারধরের নিন্দায় ড্যাব, তদন্তে কমিটি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৯:১৮
শেয়ার করুন:
আইইডিসিআর পরিচালককে মারধরের নিন্দায় ড্যাব, তদন্তে কমিটি

নিজের দপ্তরে আজ বুধবার সকালে আক্রান্ত হন আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি। ছবি: ভিডিও থেকে নেওয়া

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের নিন্দা জানিয়ে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠনটি আজ বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ডা. জাহিদ হাসানের ড্যাবের সদস্যপদ স্থগিতের কথাও জানিয়েছে।

ডা. জাহিদই সকালে ঢাকার মহাখালীতে আইইডিসিআরে গিয়ে কাজী আহমেদ জাকিকে মারধরে নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে।

সেই ঘটনার পর ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল সংগঠনের ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদের সদস্যপদ স্থগিতের খবরটি আগামীর সময়কে জানিয়েছিলেন।

তিনি একইসঙ্গে বলেছিলেন, ডা, জাহিদ ও ডা. কাজী আহমেদ জাকি দুজনই ড্যাবের সদস্য। কেন এই ঘটনা ঘটল, তা তারা তদন্ত করবেন।


আরও পড়ুন

আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

২৮ অক্টোবর ২০২৬

ড্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার নিন্দা জানানো হয়। এতে বলা হয়, ড্যাব কখনো বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতিকে সমর্থন করে না। কোনো ব্যক্তির অসাংগঠনিত কর্মকাণ্ডের দায়ও ড্যাব নেবে না।


ড্যাবে ডা. জাহিদের প্রাথমিক সদস্যপদ স্থগিত হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর এই নোটিসের জবাব ডা. জাহিদকে দিতে হবে ড্যাব সভাপতি ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলকে।

এই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে ড্যাব। কমিটির আহ্বায়ক করা হয়েছে ড্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. আবুল কেনানকে। সদস্য থাকছেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দীপু এবং দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।

ডা. জাহিদ কী কারণে হঠাৎ ডা. কাজী আহমেদ জাকির ওপর চড়াও হলেন, সে বিষয়ে কিছু নিশ্চিতভাবে জানা যায়নি।

হামলার সময়ের ভিডিওতে দেখা যায়, কাজী আহমেদ জাকি নিজের কক্ষে কয়েকজনের সময় বৈঠকের সময় ডা. জাহিদের নেতৃত্বে কয়েকজন ঢুকে পড়েন। তারা কাজী আহমেদ জাকিকে চেয়ার থেকে টেনে উঠিয়ে শুরু করেন মারধর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজী আহমেদ জাকি রোগ গবেষণার সরকারি দপ্তর আইইডিসিআরে নিয়োগ পান এ বছরের শুরুতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর।

হামলার পর কাজী আহমেদ জাকি আগামীর সময়কে বলেছিলেন, ‘আমার এখানে হামলা হয়েছে। এটি একটি সরকারি অফিস। যেহেতু সরকারি অফিসে হামলা হয়েছে, সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।’

আইইডিসিআরড্যাবচিকিৎসকহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার