Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আ.লীগ আমলে সংখ্যালঘুদের ওপর ৬৭৬৭ হামলা

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭
শেয়ার করুন:
আ.লীগ আমলে সংখ্যালঘুদের ওপর ৬৭৬৭ হামলা

সংগৃহীত ছবি

বর্তমানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নিপীড়নের অন্তত ৬ হাজার ৭৬৭টি ঘটনা ঘটেছে। এর মধ্যে মন্দির ও প্রতিমায় হামলার ঘটনা ২ হাজার ৫২টি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস বলছে, অধিকার ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তথ্য যাচাই প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্টের প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, ওই ১৫ বছরে সংখ্যালঘুদের বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, দখল ও ভাঙচুরের ২ হাজার ৫৮৯টি ঘটনা ঘটেছে। এ সময়ে ১৩ জন নিহত, ২ হাজার ৯৪ জন আহত এবং ১৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। মোট ঘটনার প্রায় ৩৮ শতাংশই ছিল বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা, যা সংখ্যার দিক থেকে সর্বাধিক। আর মন্দির ও প্রতিমায় হামলার ঘটনা ছিল প্রায় ৩০ শতাংশ। সব মিলিয়ে এই দুই খাতেই ঘটেছে ৪ হাজার ৬৪১টি ঘটনা, যা ৬ হাজার ৭৬৭টি ঘটনার প্রায় ৬৯ শতাংশ।

নিহত ১৩ জনের অর্ধেকের বেশি, অর্থাৎ সাতজনই প্রাণ হারান শুধু ২০১৬ সালে। অন্যদিকে, ১৯টি ধর্ষণের ঘটনার মধ্যে ১৪টিই ঘটেছে ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে। সবচেয়ে বেশিসংখ্যক আহতের ঘটনা ঘটে ২০০৯ সালে, ৫০২ জন। এর পরের অবস্থানে রয়েছে ২০২১ সাল, সে বছর আহত হন ৩০১ জন। ২০১৩ ও ২০১৪ সালে সহিংসতার মাত্রা ছিল বিশেষভাবে বেশি। এ দুই বছরে ২ হাজার ৫৮৪টি ঘটনা ঘটে, যা ১৫ বছরের মোট ঘটনার প্রায় ৩৮ শতাংশ। ২০১৪ সালে সর্বোচ্চ ১ হাজার ৫৫৮টি ঘটনা নথিভুক্ত হয়। এর মধ্যে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ছিল ৯৫৪টি, মন্দির ও প্রতিমায় ৩৪৭টি। ওই বছর ২৫৫ জন আহত হন এবং ধর্ষণের ঘটনা ঘটে দুটি।

২০১৩ সালে ১ হাজার ২৬টি ঘটনা ঘটে। এর মধ্যে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ছিল ৪৬০টি, মন্দির ও প্রতিমায় ৪৪৭টি। এ বছর ১১৮ জন আহত হন এবং ধর্ষণের ঘটনা ঘটে একটি।

২০২১ সালে ৭৫১টি ঘটনা নথিভুক্ত হয়। এর মধ্যে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ছিল ২৪৬টি, মন্দির ও প্রতিমায় ২০৪টি। ওই বছর আহত হন ৩০১ জন।

বিশ্লেষণে অন্তর্ভুক্ত সর্বশেষ বছর ২০২৩ সালে ৩০২টি ঘটনা ঘটে। এর মধ্যে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ১৬৪টি, মন্দির ও প্রতিমায় হামলা ৫৬টি। এ বছর ৮১ জন আহত হন এবং একজন নিহত হন।

ক্ষমতাচ্যুতনিষিদ্ধআওয়ামী লীগসংখ্যালঘুসহিংসতানিপীড়নহামলাআসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা