ভোটগ্রহণ শুরু, লাইনে ভোটাররা

সংগৃহীত ছবি
দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। বাংলাদেশে এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা ফজরের পর থেকেই ভোটকেন্দ্রে আসতে শুরু করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটকেন্দ্রের কর্মকর্তা এবং প্রার্থীর প্রতিনিধি উপস্থিত রয়েছেন। সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করেছেন।
এদিকে পোলিং এজেন্টদের প্রবেশের আগে কাগজপত্র যাচাইসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের সামনে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটারদের স্লিপও বিতরণ করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
ভোর থেকেই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ভিড় দেখা গেছে। অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দেওয়ার অপেক্ষা করছেন। একই সঙ্গে কেন্দ্রগুলোতে প্রবেশ করছেন পোলিং এজেন্টরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্যে কাগজপত্র যাচাই-বাছাই করে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দিচ্ছেন।

