Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বন্ডের কাপড় সরিয়ে নেওয়ার অভিযোগ, দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২১:৫৪
শেয়ার করুন:
বন্ডের কাপড় সরিয়ে নেওয়ার অভিযোগ, দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম

সংগৃহীত ছবি

রপ্তানিমুখী শিল্পের জন্য বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাপড় (ফেব্রিক্স) অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে দুই রপ্তানিকারক প্রতিষ্ঠানের চালানে অনিয়ম পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। পৃথক দুটি অভিযানে রপ্তানি ঘোষণার বাইরে বিপুল পরিমাণ তৈরি পোশাক পাওয়া গেছে। একই সঙ্গে বন্ড সুবিধায় আমদানি করা কাপড়ের অপব্যবহারের মাধ্যমে দেড় কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির তথ্য উদ্‌ঘাটিত হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজ, আইসিডি, চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় প্রিভেন্টিভ টিম এসব অভিযান পরিচালনা করে। গত ২৮ অক্টোবর ও ১১ নভেম্বর দুটি পৃথক অফডকে রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করে এসব অনিয়ম শনাক্ত করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর ঢাকার সাভারের কাটগড়া বাজারে অবস্থিত রপ্তানিকারক প্রতিষ্ঠান ঈগল টেক্সটাইলসের একটি চালান পরীক্ষা করা হয়। কিউএনএস কনটেইনার সার্ভিস লিমিটেড অফডকে প্রতিষ্ঠানটির বিল অব এক্সপোর্টের বিপরীতে চার ধরনের পোশাক— লেডিস শার্ট, মেনস শার্ট, লেডিস ট্রাউজার ও লেডিস ড্রেস—মোট ২৩৭ কার্টন রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে নিট ও ডেনিম কাপড়ে তৈরি ১৪ ধরনের ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস স্টক লট পোশাক পাওয়া যায়। এসব পণ্য রপ্তানি ঘোষণায় উল্লেখ ছিল না। এ ছাড়া বিকেএমইএর দেওয়া ইউডিতে কাপড়ের যে উপাদান উল্লেখ করা হয়েছিল, তার সঙ্গে পাওয়া পোশাকের উপাদানের মিল পাওয়া যায়নি। ইউডিতে ৯৫ শতাংশ পলিয়েস্টার ও ৫ শতাংশ স্প্যানডেক্সের কাপড় ব্যবহারের তথ্য দেওয়া হয়েছিল।

কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা কাপড় অবৈধভাবে সরিয়ে নেওয়ার সঙ্গে ৮০ লাখ টাকার বেশি রাজস্ব জড়িত। পাশাপাশি স্থানীয়ভাবে সংগৃহীত তৈরি পোশাকের বিপরীতে ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রায় ৯ লাখ টাকার মূসক পরিহারের তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ২৮ অক্টোবর শফি মোটরস লিমিটেড অফডকে রপ্তানিকারক প্রতিষ্ঠান রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি চালানে অনিয়ম শনাক্ত করা হয়। প্রতিষ্ঠানটি ৬৮৭ কার্টনে শুধু মেনস পোলো শার্ট রপ্তানির ঘোষণা দিয়েছিল। কিন্তু কায়িক পরীক্ষায় নিট ও ডেনিম কাপড়ে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়, যা রপ্তানি ঘোষণার বাইরে ছিল।

এ ছাড়া বিজিএমইএর দেওয়া ইউটিলাইজেশন ডিক্লারেশন বা ইউডি অনুযায়ী, ৯৬ শতাংশ পলিয়েস্টার ও ৪ শতাংশ স্প্যানডেক্স কাপড়ে তৈরি ৬৫ হাজার ৫০ পিস পোশাক থাকার কথা থাকলেও পরীক্ষায় সেগুলো পাওয়া যায়নি। কাস্টমসের হিসাবে, এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা কাপড় অবৈধভাবে সরিয়ে নেওয়ার সঙ্গে ৭০ লাখ টাকার বেশি রাজস্ব জড়িত রয়েছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানি পণ্য তৈরিতে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব কাঁচামাল অন্যত্র সরিয়ে নেওয়া বা ঘোষণাবহির্ভূত পণ্য রপ্তানির চেষ্টা রাজস্ব ফাঁকির শামিল।

দুটি ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে। বন্ড সুবিধার অপব্যবহার রোধ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম।

বন্ড কাপড়চট্টগ্রাম কাস্টমস হাউস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি