রপ্তানিমুখী শিল্পের জন্য বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাপড় (ফেব্রিক্স) অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে দুই রপ্তানিকারক প্রতিষ্ঠানের চালানে অনিয়ম পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। পৃথক দুটি অভিযানে রপ্তানি ঘোষণার বাইরে বিপুল পরিমাণ তৈরি পোশাক পাওয়া গেছে। একই সঙ্গে বন্ড সুবিধায় আমদানি করা কাপড়ের অপব্যবহারের মাধ্যমে দেড় কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটিত হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় প্রিভেন্টিভ টিম এসব অভিযান পরিচালনা করে। গত ২৮ অক্...