Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিশ্ব শৌচাগার দিবস আজ

পাবলিক টয়লেটে স্বস্তি কোথায়

মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫
শেয়ার করুন:
পাবলিক টয়লেটে স্বস্তি কোথায়

সংগৃহীত ছবি

কারওয়ান বাজারে সবজি-মুরগি কিনতে এসেছেন নাসিমা বেগম (৪৮)। সঙ্গী মেয়ের এ সময় পিরিয়ড শুরু হয়। মা দ্রুত স্যানিটারি ন্যাপকিন কেনেন। খুঁজে গণশৌচাগার বের করেন। শৌচাগারটি অপরিচ্ছন্ন, দুর্গন্ধময়। পানি মেঝে ছাড়িয়ে বাইরে এসে পড়ছে। কলেজপড়ুয়া মেয়ে কিছুতেই এই শৌচাগার ব্যবহারে রাজি নয়।

ঘটনাটি গতকাল বুধবার দুপুরের। পরে মা অনেক বুঝিয়ে মেয়েকে রাজি করেন। মেয়ে এক হাতে সালোয়ার উঁচু করে, আরেক হাতে ওড়নায় নাক চেপে ভেতরে যায়। পুরো প্রক্রিয়াটি এই প্রতিবেদকের সামনে ঘটেছে।

একই দিন দুপুর ১২টার দিকে ফার্মগেটে মেট্রো থেকে নামেন আনোয়ারা হক (২৮)। গন্তব্য লালমাটিয়া। এ সময় তিনি ইন্দিরা রোডের ‘একান্ত টয়লেট’ ব্যবহার করেন। আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের সহায়তায় নির্মিত এই গণশৌচাগারটি ব্যবহার করে সন্তুষ্ট বেসরকারি এই চাকরিজীবী।

দুটি গণশৌচাগারই সিটি করপোরেশনের। তবে সেবাপ্রাপ্তির সুযোগ ও মানে যথেষ্ট পার্থক্য। এর মূল কারণ রক্ষণাবেক্ষণ ও তদারকি প্রক্রিয়ার ভিন্নতায়। শৌচাগার পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও পরিষেবার মান বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাও জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

দক্ষিণ সিটি করপোরেশনের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন বলছেন, নিজ উদ্যোগে চালানোর মতো পর্যাপ্ত জনবল সিটি করপোরেশনের নেই। ফলে শুরু থেকেই এই সিটি করপোরেশনের নিজস্ব তৈরি গণশৌচাগার ইজারা দিয়ে চালানো হয়। এগুলো ভালোভাবেই পরিচালিত হয়। তবে কিছু শৌচাগার অবশ্য ইজারা না দেওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। এ সমস্যার সমাধানে কাজ চলছে। এ ছাড়া নতুন করে ১১টি গণশৌচাগার নির্মাণের জায়গা চূড়ান্ত করা হয়েছে।

গত এক দশকে ওয়াটারএইডের সহায়তায় ঢাকা মহানগরে ২১টি গণশৌচাগার তৈরি হয়েছে। সিটি করপোরেশনের নিজেদের অর্থায়নে নির্মিত গণশৌচাগারগুলো চলে ইজারাদারদের মাধ্যমে। রাজনৈতিক পালাবদলে বদলে যায় ইজারাদার। আর ওয়াটারএইডের শৌচাগারের রক্ষণাবেক্ষণ চলে বেসরকারি সংস্থা ভূমিজ এবং দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে। মান নিয়ন্ত্রণে অবশ্য কারিগরি সহায়তা দেয় ওয়াটারএইড।

সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শৌচাগারগুলো খোলা থাকে। শৌচাগার নারী ও প্রতিবন্ধীবান্ধব। অবকাঠামো আধুনিক। নারী-পুরুষের অালাদা ব্যবস্থা রয়েছে। উঁচু কমোড আছে। গোসল করা যায়। এখানে স্যানিটারি ন্যাপকিন, সাবান-শ্যাম্পু কেনারও সুযোগ রয়েছে।

আনায়োরা হক বলছেন, ‘পাবলিক টয়লেটের বিশ্রী গন্ধটা এখানে নেই। টিস্যু, সাবান থাকে। আবার মেঝেও শুকনো, যা স্বস্তির।’ চলাচলের পথে দরকার পড়লে তিনি এই শৌচাগারটি ব্যবহার করেন।

ঢাকা সিটি করপোরেশনের অধীনে গণশৌচাগার আছে ১৯৮টি। এর মধ্যে উত্তর সিটির ১২০টি এবং দক্ষিণ সিটির ৭৮টি। এসব গণশৌচাগারের অনেকগুলোই ব্যবহার উপযোগী নয়। কোথাও কমোড ও বেসিন অপরিষ্কার, কোথাও পানির সংকট, আবার কোথাও ছড়াচ্ছে দুর্গন্ধ। সাবান, টিস্যুও থাকে না। ফলে প্রয়োজনের সময় শৌচাগার সামনে পেলেও তা ব্যবহার করতে স্বস্তি পান না নগরবাসী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, গণশৌচাগার কীভাবে পরিচ্ছন্ন ও সচল রাখা হবে, তা অনেক ক্ষেত্রে উপেক্ষিত। কোথাও পরিচ্ছন্নতাকর্মীর সংকট, কোথাও পানির ব্যবস্থা নেই। আবার ইজারাদারের হাতে পরিচালনার দায়িত্ব থাকলেও তাদের কাজ যথাযথভাবে তদারক করা হয় না। ইজারাদাররা ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকেন। এমনকি ক্ষমতার দাপটে শৌচাগার দখলের ঘটনাও আছে। শৌচাগার ব্যবহার করলেও তারা সেবামূল্য পরিশোধ করেন না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গণশৌচাগারের ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম নিয়ে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কাশেম বলছেন, এই সিটি করপোরেশনের অধীনে একশটিরও বেশি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে সবগুলো চালু নেই। সেগুলো চালুর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলছেন, গণশৌচাগারগুলো কয়েকটি অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সার্বিক কার্যক্রম বেশ ভালোভাবেই চলছে।

গণশৌচাগারের অপরিচ্ছন্নতা ও নিরাপত্তাহীনতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারীরা। অনেক শৌচাগারে নারীদের জন্য পৃথক ব্যবস্থা নেই। কোথাও অপরিচ্ছন্ন, কোথাওবা অনিরাপদ। এতে কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়েন। পাশাপাশি তাদের বিভিন্ন শারীরিক জটিলতা ও প্রসব সংক্রমণ হয়। প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্যও বেশিরভাগ শৌচাগার ব্যবহার অনুপযোগী।

গ্রিন রোডের বাসিন্দা নাসিমা বেগমের ভাষ্য, ‘গত ৩০ বছরে পুরো ঢাকা শহরের চেহারা বদলে গেল, কিন্তু নারীদের পাবলিক টয়লেটের তেমন গতি হলো না।’ প্রস্রাব চেপে রাখার সুযোগ থাকলে বাসার বাইরে শৌচাগার ব্যবহার করতে চান না এই নারী।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী বলছেন, শৌচাগার ব্যবহার করতে এসে একজন নারী প্রতিবার একই মানের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও যত্ন পাবেন— সেটা নিশ্চিত করা জরুরি। এজন্য নির্মাণের সময় থেকেই নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বাজেট, মান তদারকি এবং অভিযোগের দ্রুত প্রতিকারের ব্যবস্থা রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিটি টয়লেটে পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী, নিয়মিত পানি ও পরিচ্ছন্নতার উপকরণ নিশ্চিত করতে হবে। ইজারাদারদের চুক্তিতে সেবার মান বজায় রাখার শর্ত যুক্ত করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিদর্শন এবং অনিয়মের ক্ষেত্রে জরিমানার ব্যবস্থা কার্যকর করতে হবে।

চলতি বছরেই গণশৌচাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে জাতীয় নীতিমালা হয়েছে। জাতীয় পাবলিক টয়লেট নীতিমালায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, হাত ধোয়ার ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নারী ও প্রতিবন্ধীবান্ধব সুবিধার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকৌশলী মো. আবুল কাশেম বলছেন, গণশৌচাগার পরিচালনার ক্ষেত্রে ২০১৮ সালের নির্দেশিকা অনুসরণ করা হয়। তবে ২০২৬ সালের প্রণীত নতুন নীতিমালার শর্ত, গাইডলাইন ও নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরনো নির্দেশিকাটি আপডেট করার কাজ চলছে।

প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমান ভবিষ্যৎ’।

পাবলিক টয়লেটশৌচাগারদিবসঅপরিচ্ছন্নদুর্গন্ধময়ওয়াটারএইডগণশৌচাগার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

    উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার