চট্টগ্রামের নিউমার্কেট। প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখর থাকে। এই পথে নিয়মিত যাতায়াত করেন আমিনা খাতুন। একটি গণশৌচাগার থাকলেও সেটি কখনো ব্যবহার করেন না তিনি।তিনি বললেন, ‘দেখে নিরাপদ মনে হয় না।’ শুধু নিউমার্কেট নয়, পুরো চট্টগ্রাম নগরের চিত্র এমনই। প্রায় ৭০ লাখ মানুষের শহরে সিটি করপোরেশনের গণশৌচাগার মাত্র ৩২টি। অর্থাৎ গড়ে প্রায় ২ লাখ ১৮ হাজার মানুষের জন্য একটি।২০২২ সালের আদমশুমারি ও জরিপ অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় কর্মজীবী মানুষের সংখ্যা ১৭ লাখ ৫ হাজার ৭৪৭। নগরের ৪১টি ওয়ার্ডে...