Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

৭০ লাখ মানুষ গণশৌচাগার ৩২টি

  • সবচেয়ে বেশি ভোগান্তিতে নারীরা
  • শৌচাগারে যাওয়ার ভয়ে পানি পান কমিয়ে দিয়েছে অনেকে
নীলআঁখি বড়ুয়া, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২১:২৯
শেয়ার করুন:
৭০ লাখ মানুষ গণশৌচাগার ৩২টি

চসিকের নিউ মাকের্ট এলাকার পাবলিক টয়লেট। ছবি – রনি দে

চট্টগ্রামের নিউমার্কেট। প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখর থাকে। এই পথে নিয়মিত যাতায়াত করেন আমিনা খাতুন। একটি গণশৌচাগার থাকলেও সেটি কখনো ব্যবহার করেন না তিনি।

তিনি বললেন, ‘দেখে নিরাপদ মনে হয় না।’ শুধু নিউমার্কেট নয়, পুরো চট্টগ্রাম নগরের চিত্র এমনই। প্রায় ৭০ লাখ মানুষের শহরে সিটি করপোরেশনের গণশৌচাগার মাত্র ৩২টি। অর্থাৎ গড়ে প্রায় ২ লাখ ১৮ হাজার মানুষের জন্য একটি।

২০২২ সালের আদমশুমারি ও জরিপ অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় কর্মজীবী মানুষের সংখ্যা ১৭ লাখ ৫ হাজার ৭৪৭। নগরের ৪১টি ওয়ার্ডে বসবাসকারী মানুষের পাশাপাশি প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী ও পর্যটকসহ বিপুলসংখ্যক মানুষ নানা প্রয়োজনে যাতায়াত করেন।

২০২৪-২৫ অর্থবছরের চসিকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এই বিপুলসংখ্যক মানুষের জন্য নগরে গণশৌচাগার রয়েছে মাত্র ৩২টি। প্রয়োজনের তুলনায় সংখ্যাটি একেবারেই নগণ্য। ফলে যেগুলো আছে, অতিরিক্ত ব্যবহারে সেগুলোও অস্বাস্থ্যকর হয়ে পড়ছে।

গণশৌচাগার সংকটের বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘নিরাপদ ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের অভাব রয়েছে। এতে নারীদের দৈনন্দিন ভোগান্তি বাড়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। কর্মজীবী নারী ও ছাত্রীদের সুস্বাস্থ্য রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ও নারীবান্ধব শৌচাগার নির্মাণ অপরিহার্য। সিটি করপোরেশন এই সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।’

গণশৌচাগারের অপ্রতুলতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নারীরা। দীর্ঘ সময় বাইরে থাকার সময় শৌচাগার ব্যবহারের ভয়ে অনেক নারী পানি পান কমিয়ে দেন। নগরের চকবাজার এলাকার বাসিন্দা দেলোয়ারা বেগম বলেছেন, ‘দীর্ঘ সময়ের জন্য বাইরে বের হলে পানি খাওয়া কমিয়ে দিই। পানি বেশি খেলে টয়লেটে যেতে হবে। বাইরের টয়লেটের দূরবস্থা দেখে যেতে অস্বস্তি লাগে।’

ওয়াটারএইড বাংলাদেশের ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, ৩৫ শতাংশ নারী ঘরের বাইরে থাকাকালে পাবলিক টয়লেট ব্যবহার এড়িয়ে চলেন। তাদের মধ্যে ৭৪ শতাংশ জানিয়েছেন, পরিষ্কার ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের সুযোগ না থাকায় তারা সচেতনভাবে পানি পান কমিয়ে দেন।

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় পানি পান না করা ও বেগ পেলেও টয়লেট ব্যবহার না করার কারণে নারীদের মূত্রনালির সংক্রমণের (ইউটিআই) ঝুঁকি বাড়ে।

নগরের রেলস্টেশন রোডের গণশৌচাগারটিতে গিয়ে অব্যবস্থাপনার নানা চিত্র চোখে পড়ে। প্রবেশপথের সামনের ফুটপাতে রয়েছে ভাসমান দোকান। সেগুলো পেরিয়ে শৌচাগারে ঢুকতে হয়। ঢোকার মুখের আশপাশে পুরুষদের জটলা দেখা যায়। ফলে নারী ব্যবহারকারীদের জন্য জায়গাটি স্বস্তিদায়ক নয়। চসিকের ৩২ শৌচাগারের সব কটিতে নারীদের জন্য আলাদা ও নিরাপদ ব্যবস্থা, পর্যাপ্ত আলো এবং পরিচ্ছন্ন পরিবেশ নেই। এসব শৌচাগারে সেবার মান অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ টয়লেট অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং ন্যাশনাল বিল্ডিং কোডের (এনবিসি) গাইডলাইন অনুযায়ী, জনসমাগম স্থানে প্রতি এক হাজার পথচারীর জন্য অন্তত একটি গণশৌচাগার থাকা প্রয়োজন। ‘গ্লোবাল রেস্টরুম ইনডেক্স’ অনুযায়ী, থাইল্যান্ডের চিয়াং মাই শহরে প্রতি এক লাখ মানুষের বিপরীতে ৯২ দশমিক ৭টি এবং সুইজারল্যান্ডের জুরিখে ৭৬ দশমিক ৫টি পাবলিক টয়লেট রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস সাপ্লাইসের পরিসংখ্যানে দেখা যায়, প্রতি এক লাখ মানুষের বিপরীতে নেপালে ৭ দশমিক ৫টি এবং ভারতে ১ দশমিক ৮টি পাবলিক টয়লেট রয়েছে।

চট্টগ্রামগণশৌচাগার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    অন্যদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ২০২৫ সালে পরিচালিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে’ অনুযায়ী, দেশের ৭ দশমিক ৯ শতাংশ মানুষের শৌচাগার অনুন্নত। এটি চট্টগ্রামে ১২ দশমিক ৬ শতাংশ।
    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের প্রাপ্যতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে সবার জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে সরকার ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ প্রণয়ন করেছে।

    নীতিমালার অন্যতম লক্ষ্য হলো সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেটের সহজলভ্যতা নিশ্চিত করা। একই সঙ্গে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নীতিমালায় শুধু টয়লেট নির্মাণ নয়, এর ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পাবলিক টয়লেটে নারী ও পুরুষদের জন্য পৃথক ব্যবহারের সুবিধা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।