Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

তবে

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬
তবে

গ্রাফিকস: আগামীর সময়

দুপুর দেড়টা। রোদটা বেশ তেতো। হাসপাতালে আউটডোরের পাশে বসে আছেন আরিফুল সাহেব। সামনেই বিশাল নিমগাছ। কোলে তিন বছরের মেয়ে টুনটুনি। মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। গায়ে লাল ছোট ছোট ফুসকুড়ি।

আরিফুল সাহেব পকেট থেকে চশমা বের করে চোখে দিলেন। চশমার বাঁ পাশটা একটু ভাঙা। পাশে বসা এক প্রবীণ লোক হঠাৎ বললেন, ‘কী হয়েছে ভাই? হাম নাকি?’

আরিফুল সাহেব গলায় হতাশা নিয়ে বললেন, ‘ডাক্তার তো বলল হাম। আরও টেস্ট করতে দিয়েছে। দুই ঘণ্টা দাঁড়িয়ে আছি। এখনো ডাক পড়েনি।’

প্রবীণ লোকটা গামছা দিয়ে কপালের ঘাম মুছলেন, ‘অবস্থা ভালো না ভাই। খবরে দেখলাম এ বছর নাকি এক হাজার শিশু মারা গেছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৮৬ হাজারের বেশি। ভাবা যায়, কত শিশু মরে গেল!

আরিফুল সাহেব কথা বাড়ালেন না। তিনি টুনটুনির মাথায় হাত বোলাতে লাগলেন। টুনটুনি চোখ মেলল। এত জ্বরের মধ্যেও তার চোখ দুটি কী মায়াবী! সে শুকনো গলায় বলল, ‘বাবা, আইসক্রিম খাব।’

আরিফুল সাহেবের পকেটে মাত্র সাতাশি টাকা আছে। একটা রক্ত পরীক্ষা করানোর টাকাও এতে হবে না। অবস্থা এত খারাপ ছিল না তার। দুই মাস ধরে তিনি বেকার। চাকরি নেই। তিনি টুনটুনির দিকে তাকিয়ে হালকা হাসলেন।

‘আইসক্রিম তো এখন খাওয়া যাবে না মা। লাল রঙেরটা খাবি? লাল রঙের ওই যে বরফ-আইসক্রিম?’

টুনটুনি একটু মাথা নাড়ল।

গেটের সামনে থেকে লাল রঙের একটা বরফ আইসক্রিম কিনে আনলেন আরিফুল সাহেব। দাম দশ টাকা। আইসক্রিমটা হাতে পেয়েই টুনটুনির মুখে হাসি। সে জ্বরে কাঁপতে কাঁপতে বরফটা চুষতে লাগল।

আরিফুল সাহেব নিমগাছটার দিকে তাকালেন। গাছের ডালে একটা কাক বসে আছে। কাকটা আইসক্রিমের দিকে তাকিয়ে আছে বলেই মনে হলো।

হঠাৎ মাইকের শব্দে আরিফুল সাহেব চমকে উঠলেন। রক্ত পরীক্ষার জন্য কাউন্টার থেকে তাকেই ডাকা হচ্ছে। আরিফুল সাহেব পকেটে হাত দিলেন। কাউন্টারে কত চাইবে তিনি জানেন না। বাকি সাতাত্তর টাকায় এই পরীক্ষা হবে কি না, তাও জানা নেই।

টুনটুনি লাল রঙের বরফটা খুব সাবধানে চুষছে। যাতে এক ফোঁটাও নিচে পড়ে না যায়।

আরিফুল সাহেব ভাঙা চশমাটা নাকের ওপর ঠেলে দিলেন। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন তিনি। দুপুর দুটো বেজে গেছে। নিম গাছের ছায়ায়ও রোদটা ভীষণ তেতো লাগছে তার।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    advertiseadvertise