Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

দেখা যাক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:১৯
দেখা যাক

গ্রাফিকস: আগামীর সময়

কালে কালে কত কিছু দেখবে মানুষ! মায়াবী পৃথিবীর মানুষগুলোই নাকি মায়াশূন্য হয়ে যাবে ভবিষ্যতে! প্রেম-ভালোবাসা, আবেগ-অনুভূতির বালাই থাকবে না অন্তরে। অতি আধুনিকতার দাবদাহে শুকিয়ে কাঠ হয়ে যাবে আবেগ। পুড়ে খাক হবে অনুভূতি! নিরুপায় হয়ে হাট থেকে কিনতে হবে এক ছটাক আবেগ! দুই গ্রাম অনুভূতি! হ্যাঁ; এটিই নাকি মানুষের ভবিষ্যৎ! গরু-ছাগলের মতো বিক্রি হবে আবেগ! ২০৪৫ সালের অনলাইন বাজারেই মিলবে এ পণ্য।

আসছে দিনে এমন এক বাজার-সদাইয়ের মন্তব্যই করেছেন লন্ডন ইম্পেরিয়াল কলেজের প্রযুক্তিবিষয়ক কেন্দ্রের প্রধান অ্যালেক্স আয়াদ। তার এ ভবিষ্যদ্বাণী নিয়ে ২০১৫ সালেই প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

সুপারশপের (অনলাইন) চোখ ঝলসানো মোড়কে ঠাসা থাকবে আবেগ-অনুভূতির বাজার। যার যতটুকু প্রয়োজন, নিয়ে যাবে থলে ভরে (মস্তিষ্ক)। এককথায়, যার যে অনুভূতি বা আবেগের অভাব; তা বাজারে গিয়েই কিনতে হবে ভোক্তাদের। একালের মাছের হাটের মতো থাকবে দরদামের সুযোগও। কীভাবে কাজ করবে সে প্রযুক্তি? এ বিষয়েও জানিয়েছেন আয়াদ। বলেছেন, ব্রেন স্টিমুলেশন টেকনিক অর্থাৎ মস্তিষ্কের নির্দিষ্ট অংশে মৃদু বৈদ্যুতিক তরঙ্গ আরোপ করে ব্যবহার করা হবে প্রযুক্তিটি। একটা একটা করে ব্রেনের প্রতিটি কোষে একে একে ‘ইনস্টল’ করা যাবে অনুভূতি। বর্তমানে কিছুটা পিছিয়ে থাকলেও ২০৪৫ সালের মধ্যেই বিজ্ঞান এটিকে উন্নত করতে সক্ষম হবে বলে তার আত্মবিশ্বাস। সে সময় ঘরে ঘরে থাকা ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই উচ্চগতি ধারণ করবে এ প্রযুক্তি। আর তা যদি আসলেই সত্য হয়, তাহলে ‘তুমি অনেক ইমোশনাল’ বা ‘তোমার কোনো ইমোশনই নেই’ এসব কথা হয়তো আর শুনতে হবে না কাউকে। অর্থাৎ ১৯ বছর পর কোনো লেখক নাট্যকার হাজার চেষ্টায়ও রচনায় আবেগ আনতে না পারলে দুশ্চিন্তার কিছু নেই। তখনই হয়তো মাথায় চলে আসবে, অনলাইনে তো ‘দুঃখ-কষ্ট-বেদনা’ অনুভূতি প্যাকে অফার চলছেই! যে ভাবনা সেই কাজ। সঙ্গে সঙ্গে কিনে নেবেন সে ‘আবেগ’। ‘অপ্টোজেনেটিকস’ দিয়ে সে অনুভূতি আবার নিজের মধ্যে নিয়ে দিব্যি বসে পড়বেন টেবিলে! লিখে ফেলবেন আরেক ‘বিষাদ সিন্ধু’। কিংবা গোপালভাঁড়ের রম্য!

দেখা যাকপৃথিবীমানুষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার