Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কিম পিক : একটি অসাধারণ জীবনকথা

শাহাবুদ্দীন নাগরী
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
কিম পিক : একটি অসাধারণ জীবনকথা

কিম পিক। ছবিটি এআই দিয়ে সম্পাদিত

খুব দারুন একজন মানুষের গল্প বলবো। যিনি বই পড়তে গিয়ে, বাম চোখে এক পৃষ্ঠা আর ডান চোখ দিয়ে অন্য পৃষ্ঠা একসঙ্গে পড়তে পারতেন। যিনি ৮-১০ সেকেন্ডের মধ্যে একজোড়া পৃষ্ঠা পড়া শেষ করে ফেলতে পারতেন। যিনি একবার পড়েই পুরো বই মুখস্ত করে ফেলতে পারতেন। তিনি কিম পিক, যিনি তার নিজের জীবনে প্রমাণ করেছেন, ‘মানসিক ভিন্নতা কোনো অভিশাপ নয় বরং ভিন্ন ধরনের একটা শক্তি।’

‘We are all different. You don't have to be disabled to be different.’ ১৯৫১ সালে আমেরিকার সল্ট লেক সিটিতে জন্ম নেওয়া, কিম পিকের কথা এটা।

কিমের জন্মের পরপরই ডাক্তাররা ভবিষ্যৎবাণী করেছিল যে, সে কখনো হাঁটতে পারবে না। শুধু তাই নয়, মস্তিষ্ক অস্বাভাবিকতার কারণে সে প্রাতিষ্ঠানিক শিক্ষাও নিতে পারবে না। কিমের মস্তিষ্কের সেরেবেলাম আংশিক গঠিত, সেই সঙ্গে তার ‘কর্পাস ক্যালোসাম’ নেই।

এদিকে কিমের জন্মের পর পরই তার বাবা এবং মায়ের বিচ্ছেদ হয়। কিম তার বাবার কাছে বড় হচ্ছিল। কিমের বাবা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, ছেলেকে তিনি যেভাবেই হোক মানুষের মত মানুষ করবেন। স্কুলে ভর্তির ব্যাপারে চ্যালেঞ্জ থাকায়, কিমের বাবা তাকে বাড়িতে পড়ানো শুরু করেন।

আশ্চর্যজনকভাবে তিন বছর বয়স থেকেই কিম পড়তে শুরু করে। বড় হ‌ওয়ার সঙ্গে সঙ্গে তার বিস্ময়কর এক ক্ষমতা দেখতে পেলো সবাই। কিম একসঙ্গে দুটি চোখ দিয়ে, দুটি আলাদা পৃষ্ঠা পড়তে পারতো এবং যা পড়তো তার ৯৮ শতাংশ মনে রাখতে পারতো। ডাক্তারদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হলো। কিম হয়ে উঠলো, জীবন্ত এনসাইক্লোপিডিয়া।

কিম তার জীবনে প্রায় বারো হাজার বই মুখস্ত করেছিলেন। এর মধ্যে ছিল বাইবেল, শেক্সপিয়ারের নাটক, ফোন ডিরেক্টরি,এরিয়া কোড, ইতিহাস, গণিত, সংগীত, সাহিত্য ইত্যাদির উপর লিখিত সব ধরনের ব‌ই।

একবার একজন অধ্যাপক তাকে ‘হ্যামলেট’ নাটকের একটি দীর্ঘ অংশ পড়ে শোনালেন। কিম সঙ্গে সঙ্গে বললেন, ‘Act ll, scene ll, line 211’। অধ্যাপক বই মিলিয়ে দেখার পর, যারপরনাই বিস্মিত হলেন। কিমের উত্তর পুরোপুরি সঠিক ছিল। শেক্সপিয়ারের প্রতিটি নাটক তিনি শুধু মুখস্ত জানতেন তাই না বরং লাইন, নম্বর পর্যন্ত হুবহু মনে রাখতে পারতেন।

কিম পিক বেশিরভাগ সময়ই লেখাপড়া করতেন, সল্ট লেক সিটি পাবলিক লাইব্রেরিতে। সেখানে তিনি প্রতিদিন বিভিন্ন রকমের ব‌ই পড়তেন এবং পড়া শেষ হলে উল্টো করে রেখে দিতেন। যেন বুঝিয়ে দিতে পারেন যে, তিনি সেগুলো ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছেন।

এরকমই একদিনের কথা, লাইব্রেরিতে কিম পড়ছিলেন। একজন সাংবাদিক তাকে পরীক্ষায় ফেলতে চাইলেন। তার উল্টো করে রাখা ব‌ইগুলোর একটি থেকে মাঝখানের কয়েকটি লাইন পড়ে শোনালেন। কিম বই বন্ধ করে শুনে বললেন, ‘That's page 232, right side, third paragraph.’

দেখা গেল, কিমের উত্তর একদম সঠিক।

কিমের ছিল অসাধারণ এক ক্যালেন্ডার ক্যালকুলেশন ক্ষমতা। যেকোনো তারিখ দিলেই তিনি তাৎক্ষণিক বলে দিতেন সেটা সপ্তাহের কোন দিন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, কিম প্রায় ১০,০০০ বছরের ক্যালেন্ডার (অতীত ও ভবিষ্যৎ) মাথায় ধারণ করতে পারেন।

নাসা একবার তাকে আমন্ত্রণ জানিয়েছিল। তার মস্তিষ্কের কার্যক্ষমতা পরীক্ষার জন্য। সেখানে বিজ্ঞানীরা তার মস্তিষ্ক স্ক্যান করে নিশ্চিত হন তার কর্পাস ক্যালোসাম নেই।

মানুষের মস্তিষ্ক সাধারণত দুই ভাগে ভাগ করা। বাম মস্তিষ্ক আর ডান মস্তিষ্ক। এই দুই ভাগকে কর্পাস ক্যালোসাম নামের একটি মোটা স্নায়ু সেতু যুক্ত করে রাখে। এর মাধ্যমে ডান এবং বাম পাশের মস্তিষ্ক একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদান করে। এটা যদি কারো মস্তিষ্কে না থাকে, তাহলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায়। কিম পিকের জন্মগতভাবে কর্পাস ক্যালোসাম ছিল না। তবে এই সমস্যা তার জন্য আশীর্বাদ হয়ে উঠে, দুই পাশের মস্তিষ্ক এক‌ইসময়ে আলাদা আলাদা ভাবে কাজ করতে সক্ষম।

আর সেরেবেলামের মাধ্যমে মানুষের শরীরের স্বাভাবিক ভারসাম্য, নড়াচড়া, হাঁটা, দৌড়ানো এইসব কাজ নিয়ন্ত্রণ হয়। সেটি আংশিকভাবে গঠিত হবার কারণে, কিম দৈনন্দিন জীবনের ছোটখাট কাজ করতে পারতেন না। যেমন, নিজে কাপড় পরা, খাবার বানানো, টাকা ব্যবহার করা ইত্যাদি।

বাবার হাত ধরেই তিনি পৃথিবীজুড়ে বক্তৃতা এবং প্রদর্শনীগুলোতে অংশ নিয়েছেন। বাবা ফ্রান পিক সারাজীবন তার যত্ন নিয়েছেন।

৫৮ বছর বয়সে কিম মৃত্যুবরণ করেন। এর আগ পর্যন্ত প্রায় ৬০ মিলিয়ন মানুষের সামনে নিজের অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছেন, মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছেন।
মৃত্যুর পরও তার মস্তিষ্ক গবেষণার জন্য রেখে দেয়া হয়েছে।

১৯৮৮ সালে নির্মিত বিখ্যাত ‘রেইন ম্যান’ ছবিটি তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল।

কিম পিকের জীবন আমাদের সামনে একটা অনন্য দৃষ্টান্ত। যা প্রমাণ করে, অক্ষমতা কখনো কখনো সক্ষমতার চাইতেও বেশি কিছু হয়ে উঠতে পারে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে গুরুতর আহত এলিনা শাম্মী

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯

    advertiseadvertise