দেখা যাক

আজকের জীবনটা যেন এক অন্তহীন দৌড়। সকালে ঘুম থেকে উঠে কাজ, যানজট, বাজার, রান্না, অফিস। দিন শেষে নিজের জন্য সময় বের করাটাই যেন আরেকটি বড় কাজ! তবে ২০৪০ সালের পৃথিবী বর্তমান থেকে হবে অনেক ভিন্ন। সেখানে বাজার করবে রোবট, চিকিৎসা হবে সহজলভ্য, আর দৈনন্দিন জীবনের অনেক ঝামেলা সামলে নেবে প্রযুক্তি। এতে অফুরন্ত সময় বাঁচবে প্রতিটি ব্যক্তির। ভবিষ্যতে মনে হয় সেই সময়েই মানুষ খুঁজে পাবে নিজের শখ, স্বপ্ন আর ভালো লাগার জায়গা। যান্ত্রিক ব্যস্ততা থেকে এমন স্বাধীন, স্বাচ্ছন্দ্যময় জীবনের এই সম্ভাবনাকেই বলা হচ্ছে ‘প্রাচুর্যের যুগ’। যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ ও ভবিষ্যৎ বিশ্লেষক লিজা লুপ ২০৪০ সালের পৃথিবীকে কল্পনা করেছেন প্রাচুর্যের সম্ভাবনা দিয়ে। ইলোন বিশ্ববিদ্যালয়ের ‘এআই ইমপ্যাক্ট বাই ২০৪০’ শীর্ষক আলোচনায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।
লিজার ভবিষ্যৎ কল্পনায় প্রকাশ পেয়েছে এমন একটি দুনিয়া, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে সহজ হয়েছে মানুষের দৈনন্দিন জীবন। বিঘ্ন না ঘটিয়ে প্রযুক্তি নিয়ে এসেছে স্বাচ্ছন্দ্য। তার মতে, এআই ও প্রযুক্তির উন্নতির ফলে খাদ্য, পানি, চিকিৎসা এবং প্রয়োজনীয় পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়বে বহুগুণ। ফলে মানুষের জীবন হবে আরও নিরাপদ, স্বাধীন ও বৈচিত্র্যময়। মানুষ ভবিষ্যতে সম্পদ জমিয়ে সামাজিক মর্যাদা অর্জনের পরিবর্তে মনোযোগ দেবে শিল্প, জ্ঞানচর্চা ও ভ্রমণে। সর্বজনীন মৌলিক



