Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

জিটিএ সিক্সের প্রি-অর্ডার শুরু, ফিজিক্যাল কপিতে নেই ডিস্ক

  • মূল্য ৮০ ডলার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২১:৩৩
জিটিএ সিক্সের প্রি-অর্ডার শুরু, ফিজিক্যাল কপিতে নেই ডিস্ক

জিটিএ সিক্সের পোস্টার -রকস্টার গেমস

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশ্বের জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি গ্র্যান্ড থেফট অটোর (জিটিএ) নতুন সংস্করণ জিটিএ সিক্সের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে ডেভেলপার প্রতিষ্ঠান রকস্টার গেমস। একই সঙ্গে জানানো হয়েছে গেমটির দাম, বিভিন্ন সংস্করণ এবং ফিজিক্যাল কপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। বিষয়টি নিয়ে ইতোমধ্যে গেমিং কমিউনিটিতে চলছে ব্যাপক আলোচনা।

আজ বৃহস্পতিবার রকস্টার জানিয়েছে, জিটিএ সিক্সের স্ট্যান্ডার্ড এডিশনের মূল্য ঠিক করা হয়েছে ৭৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। আলটিমেট এডিশনের দাম ৯৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। অন্যান্য অঞ্চলের দাম এখনো ঘোষণা করা হয়নি।

২০১৩ সালে প্রকাশিত জিটিএ ফাইভের দাম ছিল ৫৯ দশমিক ৯৯ ডলার। সেই তুলনায় নতুন সংস্করণের দাম উল্লেখযোগ্যভাবে বেশি। তবে বেশিরভাগ গেমার এই দাম গ্রহণযোগ্য বলেই মনে করছেন।

আরও পড়ুন

‘চুরির উৎসব’ চট্টগ্রাম নগরে

২৫ জুন ২০২৬

সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ফিজিক্যাল কপি সংক্রান্ত সিদ্ধান্ত। রকস্টার নিশ্চিত করেছে, এবার ফিজিক্যাল বক্সে থাকবে না কোনো ডিস্ক। পরিবর্তে ব্যবহারকারীরা একটি ডিজিটাল ডাউনলোড কোড পাবেন, যার মাধ্যমে ইন্টারনেট থেকে গেমটি ডাউনলোড করতে হবে।

এই সিদ্ধান্তে অনেক সংগ্রাহক ও ঐতিহ্যবাহী গেমপ্রেমী হতাশা প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, ডিস্ক না থাকলে ভবিষ্যতে গেমটি পুনরায় বিক্রি বা অন্যের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ সীমিত হয়ে যাবে। তবে গেমস সাংবাদিক ভিক হুডের ভাষ্য, রকস্টারের জন্য এটি একটি যৌক্তিক পদক্ষেপ। এতে সেকেন্ড-হ্যান্ড মার্কেটে বিক্রির সুযোগ কমবে এবং গেমের আগাম তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও হ্রাস পাবে।

প্রি-অর্ডারকারীদের জন্য দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা। যারা অগ্রিম ডিজিটাল সংস্করণ কিনবেন, তারা ১২ নভেম্বর থেকে গেমটি প্রি-লোড করতে পারবেন। ফলে মুক্তির দিন দীর্ঘ ডাউনলোডের অপেক্ষা ছাড়াই সরাসরি খেলতে পারবেন। একই দিন থেকে ফিজিক্যাল কপিও বাজারে পাওয়া যাবে। গেমটির প্রেক্ষাপট হবে ফ্লোরিডা-অনুপ্রাণিত কাল্পনিক রাজ্য লিওনিদা। যার কেন্দ্রবিন্দু জনপ্রিয় ভাইস সিটি।

আরও পড়ুন

ফিরছে জিটিএ যুগ, কাউন্টডাউন শুরু

১৯ জুন ২০২৬

আলটিমেট এডিশনে অতিরিক্ত গাড়ি, অস্ত্র এবং প্রধান চরিত্রদের জন্য বিশেষ পোশাক থাকবে। এছাড়া স্ট্যান্ডার্ড ও আলটিমেট উভয় সংস্করণের প্রি-অর্ডারকারীরা বোনাস হিসেবে পাবেন ‘ভিনটেজ ভাইস সিটি প্যাক। এতে  থাকবে একটি ক্লাসিক গাড়ি, ওশান বিচ গ্যারেজ এবং বিশেষ কসমেটিক আইটেম।

গেমটির কাহিনিতেও আছে নতুনত্ব। জিটিএ সিরিজের ইতিহাসে প্রথমবারের মতো থ্রিডি বিশ্বের একজন নারী প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে লুসিয়াকে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নতুন জীবন শুরু করার চেষ্টায় থাকা এই চরিত্রের সঙ্গে থাকবেন তার সঙ্গী জেসন। আপাতদৃষ্টিতে সহজ অপরাধ পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর তারা জড়িয়ে পড়বে বৃহৎ অপরাধচক্রের জালে।

২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ফাইভ বিশ্বব্যাপী প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়েছে। পরিণত হয়েছে ইতিহাসের অন্যতম সফল ভিডিও গেমে। ২০২২ সালে রকস্টার জিটিএ সিক্সের উন্নয়ন কাজের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেও বিভিন্ন তথ্য ফাঁস এবং  নিরাপত্তাজনিত ঘটনার কারণে এর মুক্তির সময়সূচি একাধিকবার পিছিয়ে যায়।

সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৯ নভেম্বর প্লে-স্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এস কনসোলে মুক্তি পাবে জিটিএ সিক্স। তবে পিসি সংস্করণ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রকস্টার।

জিটিএ-৬ সিক্সের দাম ও বিপণন কৌশল ভবিষ্যতের গেমিং শিল্পের জন্য নতুন মানদণ্ড তৈরি করতে পারে। যদি গেমাররা ৮০ ডলার দাম সহজে গ্রহণ করে, তাহলে বড় বাজেটের অন্য গেম নির্মাতারাও একই পথ অনুসরণ করতে পারে।

জিটিএ সিক্সদাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই