দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশ্বের জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি গ্র্যান্ড থেফট অটোর (জিটিএ) নতুন সংস্করণ জিটিএ সিক্সের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে ডেভেলপার প্রতিষ্ঠান রকস্টার গেমস। একই সঙ্গে জানানো হয়েছে গেমটির দাম, বিভিন্ন সংস্করণ এবং ফিজিক্যাল কপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। বিষয়টি নিয়ে ইতোমধ্যে গেমিং কমিউনিটিতে চলছে ব্যাপক আলোচনা।আজ বৃহস্পতিবার রকস্টার জানিয়েছে, জিটিএ সিক্সের স্ট্যান্ডার্ড এডিশনের মূল্য ঠিক করা হয়েছে ৭৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। আলটিমেট এডিশনের দাম ৯৯ দশমিক ৯৯ মার্কিন ড...