Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কে-পপ তারকা বানানোর স্বপ্ন দেখিয়ে দুই কিশোরীকে পাচারের চেষ্টা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৪:২২
কে-পপ তারকা বানানোর স্বপ্ন দেখিয়ে দুই কিশোরীকে পাচারের চেষ্টা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ডে কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই ১২ বছর বয়সী কিশোরীকে পাচারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা পুলিশ শেষ মুহূর্তে তাদের উদ্ধার করেছে। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার আশঙ্কা করছেন তদন্তকারীরা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়। তারা সেখানে কয়েকজনের জন্য অপেক্ষা করছিল। পরিকল্পনা ছিল, কলকাতা থেকে আরও চারজন এসে তাদের সঙ্গে যোগ দেবে। এরপর জয়গাঁও সীমান্ত দিয়ে ভুটানে এবং সেখান থেকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হবে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের টাকায় কেনা বিএসবির সম্পদ ক্রোক করেছে সিআইডি

১৫ জুলাই ২০২৬


গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই শিলিগুড়ি বাসস্ট্যান্ডে সাদা পোশাকে পুলিশ মোতায়েন ছিল। কিশোরীরা সেখানে পৌঁছানোর পর তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, প্রায় সাত মাস আগে একটি সামাজিক মাধ্যমে কলকাতার এক নারী ও বাংলাদেশের এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়। ওই নারী অনলাইনে তাদের কোরিয়ান ভাষা শেখার ব্যবস্থা করেন এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ডে কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৩ জুলাই দুই কিশোরী স্কুল থেকে বেরিয়ে সরাসরি মালদহে যায় এবং সেখান থেকে বাসে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয়। তাদের ব্যক্তিগত মোবাইল ফোন ছিল না। পরিবারের মোবাইল ব্যবহার করেই পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, দুই কিশোরী মালদহ ছাড়ার পরই যোগাযোগকারী ওই কলকাতার নারী সামাজিক মাধ্যম থেকে হঠাৎ উধাও হয়ে যান। বাংলাদেশের এক ব্যক্তিও নিয়মিত দুই কিশোরীর সঙ্গে যোগাযোগ রাখতেন। ফলে আন্তঃসীমান্ত মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছে সংস্থা।
আরও পড়ুন

হামে মৃত শিশুরা অধিকাংশই গরিব, এজন্য হৈচৈ নেই

১৫ জুলাই ২০২৬

এ ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছে। মালদহ পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ও ডিজিটাল যোগাযোগের তথ্য বিশ্লেষণ করছে।

তদন্তকারীদের আশঙ্কা, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে আন্তর্জাতিক মানবপাচার চক্র নতুন কৌশলে কিশোরী ও নাবালিকাদের টার্গেট করছে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং চক্রটির বিস্তৃতি কতদূর— তা খতিয়ে দেখছে পুলিশ।

কে পপ তারকাদক্ষিণ কোরিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়