Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

খারাপ পারফরম্যান্সে বেতন কাটার আর্জি কর্মীর, বস পাঠালেন পেইড ছুটিতে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:৫২
খারাপ পারফরম্যান্সে বেতন কাটার আর্জি কর্মীর, বস পাঠালেন পেইড ছুটিতে

নিজের ব্যর্থতায় হতাশ হয়ে আরিয়া আরও একটি সুযোগ চান। একই সঙ্গে শাস্তি হিসেবে দেন নিজের বেতন কেটে নেওয়ার প্রস্তাবও। ছবি : সংগৃহীত

অফিসে কাজের পরিবেশ, মানসিক চাপ কিংবা কর্তৃপক্ষের কঠোর আচরণের খবরই শোনা যায় কতই। তবে এবার সামনে এসেছে একেবারেই ভিন্ন এক গল্প। মানবিক নেতৃত্বের অনন্য উদাহরণ তৈরি করেছেন ভারতের মুম্বাইয়ের এক স্টার্টআপ প্রতিষ্ঠাতা।

কাজের মান খারাপ হওয়ায় নিজের বেতন কেটে নেওয়ার অনুরোধ করেছিলেন এক নারী কর্মী। কিন্তু শাস্তি দেওয়ার বদলে তার পাশে দাঁড়ান বস। প্রতিষ্ঠানের খরচে তাকে পাঠান ঘুরতে। উদ্দেশ্য ছিল, কিছুটা মানসিক স্বস্তি ফিরিয়ে আনা।

ঘটনাটি প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে। বিষয়টি উঠে আসে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এবং ব্যবসায়িক পরিষেবা প্রদানকারী কোম্পানি ব্লু লবস্টার মিডিয়ার প্রতিষ্ঠাতা ধ্রুব মুখার্জির একটি পোস্টে। এরপর থেকেই সেটি কুড়াচ্ছে ব্যাপক প্রশংসা।

ধ্রুব জানান, তার প্রতিষ্ঠানের কনটেন্ট অপারেশনস লিড আরিয়া কয়েক সপ্তাহ ধরে মনোযোগ দিতে পারছিলেন না কাজে। কনটেন্ট অনুমোদনেও হচ্ছিল দেরি। যে কাজ আগে এক ঘণ্টায় শেষ হতো, সেটি করতে লাগছিল চার ঘণ্টা। কাজের মানও চোখে পড়ার মতো কমে যায়। শুরুতে পরিস্থিতির উন্নতির আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা হয়নি।

একসময় ধ্রুবের মনে হয়েছিল, এই দায়িত্বের জন্য হয়তো আরিয়া আর উপযুক্ত নন। এমন সময় নিজের ব্যর্থতায় হতাশ হয়ে আরিয়া আরও একটি সুযোগ চান। একই সঙ্গে শাস্তি হিসেবে দেন নিজের বেতন কেটে নেওয়ার প্রস্তাবও।

আরও পড়ুন

চাকরি ছেড়েছেন অটোরিকশা চালাতে, এখন মাসে আয় ৭৭ হাজার টাকা

১৯ জুলাই ২০২৬

এরপর বিস্তারিত আলোচনায় জানা যায়, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে কাজে মনোযোগ দিতে পারছিলেন না তিনি। চেষ্টা করেও পারছিলেন না পরিস্থিতি সামাল দিতে।

ধ্রুবর ভাষ্য, ‘আড়াই বছরের কর্মজীবনে আরিয়ার অবদান উপেক্ষা করার সুযোগ নেই।’

সাধারণ কনটেন্ট রাইটার হিসেবে শুরু করেছিলেন তিনি। পরে নিজের যোগ্যতায় এডিটর হন। এরপর পান কনটেন্ট অপারেশনসের নেতৃত্ব। তাই ধ্রুব শাস্তির বদলে সাহায্যের পথই বেছে নেন।

বেতন না কেটে প্রতিষ্ঠান থেকে আরিয়ার জন্য তিন দিনের একটি এয়ারবিএনবি রিসোর্টের খরচ দেওয়া হয়। এর মধ্যে দুই দিন তিনি নতুন পরিবেশে নিরিবিলি বসে কাজ করেন। আর এক দিন পুরোপুরি বিশ্রাম নেন।

ধ্রুব বলছিলেন, এতে কোম্পানির কিছু অতিরিক্ত খরচ হয়েছে। তবে সেই সিদ্ধান্ত সার্থক ছিল। এখন আরিয়া আবার কাজ উপভোগ করছেন। ফিরে পেয়েছেন আগের উদ্যম ও প্রেরণা।

পোস্টে ধ্রুব লিখেছেন, প্রতিষ্ঠানে কাজের আগে একজন কর্মী মানুষ। আর সামান্য সহানুভূতিই একজন কর্মীর ক্যারিয়ার বদলে দিতে পারে।

সূত্র : এনডিটিভি

ভারতচাকরি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    ২১ জুলাই ২০২৬, ০৯:৫৩

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    ২১ জুলাই ২০২৬, ১০:৪৪

    ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

    ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

    ২১ জুলাই ২০২৬, ১১:২৬

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    হরমুজে জাহাজ ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

    হরমুজে জাহাজ ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

    ২১ জুলাই ২০২৬, ১০:১৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

    সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

    ২১ জুলাই ২০২৬, ১১:৩৩

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise