Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

চাকরি ছেড়েছেন অটোরিকশা চালাতে, এখন মাসে আয় ৭৭ হাজার টাকা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৫৮
চাকরি ছেড়েছেন অটোরিকশা চালাতে, এখন মাসে আয় ৭৭ হাজার টাকা

অটোরিকশাচালকের মাসিক আয় ৭৭ হাজার টাকা, সেই টাকাতেই চলছে তিন সন্তানের পড়ালেখা। ছবি: সংগৃহীত

ভারতের গুরগাঁওয়ের ২৫ হাজার রুপির চাকরি ছেড়ে অটোরিকশা চালানো শুরু করেছিলেন এক ব্যক্তি। সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে তার জীবন। এখন মাসে আয় করেন ৫০ থেকে ৬০ হাজার রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ৭৭ হাজার টাকা। শুধু তাই নয়, এই আয়েই তিন সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন তিনি।

খরচ বাদ দিয়ে আকাশ নামে ভারতীয় ওই অটোরিকশাচালকের সাশ্রয় থাকে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার রুপি বা ৫৮ হাজার টাকা। সম্প্রতি এক যাত্রীর সঙ্গে তার কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, যাত্রী অটোরিকশাচালকের সঙ্গে আলাপের একপর্যায়ে তার আয়-রোজগার সম্পর্কে জানতে চান। তখন চালক জানান, প্রতিদিন আট ঘণ্টা গাড়ি চালিয়ে তিনি গড়ে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার রুপি আয় করেন। মাস শেষে তার মোট আয় দাঁড়ায় ৫০ থেকে ৬০ হাজার রুপির মধ্যে। সব খরচ মিটিয়েও তিনি প্রায় ৪০ হাজার রুপি সঞ্চয় করতে পারেন।

আকাশ জানিয়েছেন, অশিক্ষিত হলেও ওই চালক নিজের উপার্জনের টাকায় তিন সন্তানের পড়াশোনার খরচ বহন করছেন।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘৪৫ হাজার রুপি আয় করা এই অটোরিকশাচালকের গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি নিজে পড়াশোনা করতে পারেননি, কিন্তু তিন সন্তানকে শিক্ষিত করে তুলছেন।’

আরও পড়ুন

কপাল পুড়ছে প্রশাসনের ৩৬ কর্মকর্তার

১৯ জুলাই ২০২৬

আকাশ আরও জানান, সাধারণত অফিস থেকে ফেরার সময় তিনি ক্যাব ব্যবহার করেন। তবে সেদিন অটোরিকশায় ওঠার সিদ্ধান্ত নেন। সেই যাত্রাই তার জন্য হয়ে ওঠে স্মরণীয়।

তিনি লেখেন, ‘অফিস থেকে ফেরার পথে ক্যাবের বদলে একটি অটো নিয়েছিলাম। সাধারণ একটি যাত্রা শুরু হলেও চালকের সঙ্গে কথোপকথনটি আমার সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলোর একটি হয়ে ওঠে। তার মাসিক আয়ের কথা শুনে আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম।’

চালক আরও জানান, আগে তিনি গুরগাঁওয়ের একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। সেখানে তার মাসিক বেতন ছিল ২৫ হাজার রুপি। পরে অটোরিকশা চালানো শুরু করলে তার আয় অনেকটা বেড়ে যায়।

আকাশের ভাষ্য, এ ধরনের গল্প সামনে আসা উচিত। কারণ, এগুলো দেখায় যে গিগ অর্থনীতি অনেক মানুষের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করছে।

প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৫ লাখ ২০ হাজারের বেশি বার দেখা হয়েছে। মন্তব্যে একজন লিখেছেন, ‘সম্ভবত তার জীবন আমার চেয়েও ভালো।’

আরেকজন মন্তব্য করেন, ‘একবার বেঙ্গালুরুতে এসে দেখুন। সেখানে অটোরিকশাচালকরাও মাসে ২ লাখ রুপির কম আয় করেন না।’

সূত্র: এনডিটিভি

অটোচালকভারতচাকরিমাসিক আয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী