Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

দেখা যাক

বিবিধ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩
দেখা যাক

গ্রাফিকস: আগামীর সময়

আনুমানিক ১০০ বছর ধরে মানুষের পরিচয় গড়ে উঠেছে আধুনিক অর্থনীতিকে কেন্দ্র করে। ছোটবেলায় যদি একজন ব্যক্তির পরিচয় শিক্ষার্থী হয়ে থাকে তাহলে পড়ালেখা শেষে তার পরিচয় হয় ডাক্তার, আইনজীবী, শিক্ষক, হিসাবরক্ষক বা অন্যান্য পেশা। বিষয়টা প্রত্যেক ব্যক্তির জীবনেই অনেক স্বাভাবিক। বর্তমানে চাকরি শুধু মাসের শেষে বেতন এনে দেয় না; নিজের সম্পর্কে বলার মতো একটা গল্পও দেয়। এখন সেই গল্পে ঢুকে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির এই অংশটি কম-বেশি সব কাজ করে দিতে পারে মুহূর্তেই। ২০৫০ সালের মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে নিজস্বতা হারিয়ে ফেলবে মানুষ! নিজের অস্তিত্ব বা পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়বে সবাই। ভবিষ্যতের এমন একটি ভয়ংকর পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎবিদ এবং লেখক থমাস ফ্রে। চলতি মাসেই নিজের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

ফ্রের মতে, হাজার হাজার বছর ধরে মানুষ দুটি বিষয়ের সঙ্গে তুলনা করে নিজেদের পরিচয় জেনে এসেছে, অন্য মানুষ এবং প্রাকৃতিক জগৎ। কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে হয়ে উঠেছে তৃতীয় একটি আয়না। এ এআই শুধু চ্যাটবক্সে কথা বলে না, সবকিছু মনে রাখে এবং হয়তো শিগগিরই সে একজন ব্যক্তির সম্পর্কে তার নিজের থেকেও বেশি জানবে। ফ্রের বিশ্বাস কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেতনার অনন্য বা বিশেষ হওয়ার ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভবিষ্যতে এটি আরও বাড়বে। কেননা যখন কোনো যন্ত্র আইনি নথির খসড়া তৈরি করতে পারে, বিরল রোগ শনাক্ত করতে পারে, গল্প-কবিতা রচনা করতে পারে এবং শোকার্ত কোনো অপরিচিত ব্যক্তিকে সান্ত্বনা দিতে পারে, তখন বুদ্ধিমত্তা ও সহমর্মিতা যে শুধু মানুষেরই বৈশিষ্ট্য, সেই পুরনো ধারণাটি ভুল প্রমাণ হতে শুরু করে। তবে এই পরিচিতি-সংক্রান্ত বিশৃঙ্খলার মোকাবিলায় সমাজের সামনে তিনটি প্রধান বিকল্প রয়েছে বলেও জানিয়েছেন ফ্রে। প্রথমটি প্রতিরোধ, যেখানে এআই শক্তিশালী হয়ে উঠলেও মানুষ ধরে রাখবে তাদের কাজের কৌশল ও দক্ষতা। দ্বিতীয়টি মানুষ এবং মেশিনের যৌথভাবে কাজ করা; এবং তৃতীয়টি ভারসাম্য, যেখানে মানুষ অল্প কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করবে এআই। বাকি সময়ে তারা ব্যবহার করবে নিজেদের বুদ্ধিমত্তা ও কৌশল।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা পাভেল

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    আইজিসিসির ‘নজরুল সন্ধ্যা’

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    একযোগে ৯৯ বিচারককে বদলি

    ইউপি নির্বাচন নিয়ে কথা ঘুরল ইসির

    ইউপি নির্বাচন নিয়ে কথা ঘুরল ইসির

    বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

    বিনিয়োগ বাড়াতে ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান