Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

৪০ বছর পর ফিরিয়ে দিলেন চুরি করা বই, সঙ্গে ১০০ ডলার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:১০
৪০ বছর পর ফিরিয়ে দিলেন চুরি করা বই, সঙ্গে ১০০ ডলার

সংগৃহীত ছবি

বুকলেগার নামে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বইয়ের দোকানে সোমবার পার্সেলে একটি রহস্যময় প্যাকেট আসে। বাবল র‍্যাপ দিয়ে মোড়ানো প্যাকেটটি ঠিক কিসের তা বুঝতে পারছিলেন না দোকানের মালিক জেনিফার ম্যাকফ্যাডেন। পরে প্যাকেট খুলে যা দেখতে পেলেন তা অভিভূত করেছে জেনিফার ও তার দোকানের কর্মীদের। ৪০ বছর আগে চুরি করে নেওয়া একটি বই ফিরিয়ে পাঠিয়েছেন এক ব্যক্তি। সঙ্গে লিখে পাঠিয়েছেন একটি চিঠি।

বুকলেগারের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, আমরা ডাকে একটি ছোট প্যাকেট পেয়েছি, কিন্তু হাতে লেখা প্রেরকের ঠিকানাটি পড়তে পারিনি। আমাদের কোনো ধারণা ছিল না যে, ওটা কোনো বইয়ের প্রচারমূলক কোনো সামগ্রী ছিল, নাকি অন্য কিছু। তবে শেষ পর্যন্ত প্যাকেটটির ভেতর এমন অপ্রত্যাশিত ও হৃদয়স্পর্শী কিছু পেলাম যে আমাদের চোখে জল এসে গিয়েছিল।

পোস্টে লেখা হয়েছে, প্রেরক ৪০ বছরেরও বেশি আগে আমাদের দোকান থেকে এডওয়ার্ড গোরির একটি সংগ্রহযোগ্য বই চুরি করেছিলেন। সেটিই তিনি ফেরত পাঠিয়েছেন। আন্তরিক ক্ষমা প্রার্থনার পাশাপাশি ১০০ ডলারের একটি নোটও পাঠিয়েছেন। অতীতের কোনো ভুলের প্রায়শ্চিত্ত করতে, তা যতই দেরিতে হোক না কেন, সাহসের প্রয়োজন হয়।

বইটির সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন ওই ব্যক্তি। লিখেছেন, এডওয়ার্ড গোরির প্রথম সংস্করণটি আপনাকে ফেরত দিচ্ছি, কারণ ১৯৮০-এর দশকের গোড়ার দিকে কোনো এক সময় আমি এটি আপনার দোকান থেকে চুরি করেছিলাম। আমি তখন এইচএসইউ-এর একজন ছাত্র ছিলাম এবং আমার মাদক ও মদের ভয়াবহ সমস্যা ছিল।

তিনি লিখেছেন, আমার প্রচণ্ড অর্থের প্রয়োজন ছিল, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন ছিল জীবনে একটি আধ্যাত্মিক জাগরণের। শেষ পর্যন্ত আমি এমনই এক মানসিক পরিবর্তনের আশীর্বাদ পেয়েছিলাম। এরপর আমি আমার অতীতের ভুলগুলো শুধরে নিতে শুরু করি এবং জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করি।

তবে ছোট্ট এই বইটি আমার নজর এড়িয়ে গিয়েছিল। গত সপ্তাহে পরিষ্কার করার সময় হঠাৎ এটি আমার চোখে পড়ে। দোকানটি এখনো চালু আছে দেখে আমি ভীষণ খুশি হয়েছি। এতে বইটি ফেরত দেওয়ার পাশাপাশি আমার নীতিবোধের চরম অভাবের জন্য আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগও পেলাম।

যুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী