Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

মাথা বিচ্ছিন্ন হওয়ার পরও লড়েই গেল রোবট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৫৯
মাথা বিচ্ছিন্ন হওয়ার পরও লড়েই গেল রোবট

রোবট হোয়াইট ঈগল ও ম্যাটাডোরের মধ্যে লড়াই। ছবি : ভিডিও থেকে নেওয়া

লড়াইয়ের মাঠে মাথা ভেঙে পড়ে যাওয়ার পরও যোদ্ধা লড়াই চালিয়ে যাচ্ছেন, এমন দৃশ্য রূপকথার গল্পেই মানায়। তবে চীনের শেনজেন শহরে আয়োজিত এক রোবট টুর্নামেন্টে ঘটেছে ঠিক এমনই এক রোমাঞ্চকর ঘটনা।

বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মানবসদৃশ রোবট ফ্রি-কমব্যাট টুর্নামেন্টের উদ্বোধনী রাতে একটি রোবট লড়াই চালিয়ে যায় মাথা হারিয়েও।

চীনা রোবোটিক্স কোম্পানি ইঞ্জিনএআই আয়োজিত আলটিমেট রোবট নক-আউট লিজেন্ড প্রতিযোগিতার এই রোমহর্ষক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।

মাথাটি শরীর থেকে আলাদা হয়ে ঝুলে থাকার পরও রোবটটির অনবরত পাঞ্চ ও কিক মারার দৃশ্য দেখে রীতিমতো স্তব্ধ হয়ে যান উপস্থিত দর্শকেরা।

উত্তেজনাপূর্ণ এই লড়াইটি চলছিল ইঞ্জিনএআইয়ের তৈরি দুটি টি-৮০০ মানবসদৃশ রোবট হোয়াইট ঈগল ও ম্যাটাডোরের মধ্যে। ম্যাচের একপর্যায়ে হোয়াইট ঈগলের একটি শক্তিশালী হাই কিক সরাসরি আঘাত হানে ম্যাটাডোরের মাথায়।

আরও পড়ুন

ভাড়ায় মিলছে রোবট, এরা কী করতে পারে

০৭ জুলাই ২০২৬

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, সেই আঘাতে ম্যাটাডোরের মাথাটি খুলে যায় তার সকেট থেকে। এরপরও রোবট দুটি আঘাত করতে থাকে একে অপরকে। আর ম্যাটাডোরের ঘাড়ের ওপর ঝুলতে থাকে খুলে যাওয়া মাথাটি।

এর কিছুক্ষণ পরেই ম্যাটাডোর ছিটকে পড়ে যায় সামনের দিকে। তার নিজের শরীরের নিচেই মাথাটি পিষ্ট হয়। রোবটটি আবারও উঠে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও তার মাথাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে। তখন সে আবারও লুটিয়ে পড়ে মেঝেতে।

এই জয়ের পর হোয়াইট ঈগল রিংয়ের ভেতর নাচ ও বিভিন্ন জয়সূচক ভঙ্গি করে তার উল্লাস প্রকাশ করে। পরে কর্মকর্তারা পরাজিত রোবটটিকে সরিয়ে নেন রিং থেকে।

২০২৬ সালের এই টুর্নামেন্টের বাছাইপর্ব চলবে জুলাই থেকে আগস্ট পর্যন্ত। বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। চূড়ান্ত বিজয়ী দল পাবে প্রায় ১ কোটি ইউয়ান মূল্যের একটি জমকালো চ্যাম্পিয়নশিপ বেল্ট।

সূত্র : এনডিটিভি

রোবটচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের