Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সাহিত্য

আমার ব্যক্তিগত ঋতু…

জান্নাতুল ফেরদৌস
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২৩:০০
আমার ব্যক্তিগত ঋতু…

গ্রাফিকস: আগামীর সময়

একটা পাহাড়ি রাস্তা এঁকেবেঁকে ভেসে যাচ্ছে দূরে, ওপরে নীল আকাশ জমির মতো বিছিয়ে আছে আর ব্যাকগ্রাউন্ডে বাজছে,
“বৃষ্টি পড়ে এখানে বারো মাস,
এখানে মেঘ গাভীর মতো চড়ে!
পরান্মুখ সবুজ নালিঘাস, দুয়ার চেপে ধরে–”

“কী ভাবছো?” বন্ধুর কথায় ঘুরে তাকাই। আমরা ছ’জনের একটা দল এসেছি বান্দরবান ঘুরতে। পাহাড়ের ওপর একটি ছিমছাম সুন্দর রিসোর্টে আশ্রয় নিয়েছি। বিশ্রাম করাই মূল উদ্দেশ্য। কিন্তু আমি ঠিক বিশ্রাম করে উঠতে পারছি না। ভাবনারা টেনে টেনে নিয়ে যাচ্ছে আমাকে কোথায় যে– কেবল প্রান্তর জানে তাহা!

বন্ধুর দিকে তাকালাম ঠিকই, কিন্তু মাথায় বেজে চলেছে, মেঘ পিয়নের ব্যাগের ভেতর... আমরা এসেছি গতকাল ভোরে। সেই পথ থেকেই এই এমন হচ্ছে। বন্ধুরা কথা বলছে অজস্র। গান হচ্ছে, বাজনা হচ্ছে– কিন্তু আমার মন কোথায় যেন ভেসে ভেসে যাচ্ছে শুধু। মন খারাপের বস্তা উগড়ে দিতে চাইছে। এইতো আমার ঋতুপর্ণ। আমার ভেতর খুব যত্নে ক্যাকটাসের ফুলের মতো যাকে আঁকড়ে রেখেছি।

আমার যখন যথেষ্ট বয়স, ক্লাসের বই আর চিল্ড্রেন ক্লাসিকের বাইরে বড়দের সিনেমা ও বই পড়ার, তার আগে আগেই ঋতু পাড়ি জমিয়েছেন মেঘের দেশে। কিন্তু যে দিস্তা দিস্তা মেঘ ঋতু রেখে গেছেন আমার জন্য, কিংবা আমাদের, ইস! কেবল নিজের করে রাখতে ইচ্ছে করে!

বাংলা ছবি দেখা শুরু করেছিলাম মায়ের পাশে বসে। ‘তিতলি’ দেখলাম একদিন। কিছুদিন পর ‘উনিশে এপ্রিল’। তখন যে ক্লাসে পড়ি, সবকিছু মুখ গম্ভীর করে মনোযোগের ভান করে দেখার বয়েস। মামণি প্রায়ই ‘তিতলি’ দেখতেন। আমাদের বাড়িতে একটা ডিভিডি প্লেয়ার ছিল। দুপুরবেলায় সব কাজ সেড়ে মা তাতে পছন্দের কোন সিনেমা চালাতেন। লাঞ্চ খাওয়ার পর ঘুমানোর জন্যে জোর করেননি মা আমাকে কখনো। ফলে হোমওয়ার্ক শেষে ইচ্ছে হলে খেলতে পারতাম কিংবা মায়ের পাশে বসে সিনেমা দেখতে পেতাম। সেই যে আরো একদিন, ওই মুখ গম্ভীরের বয়েসে ‘তিতলি’ দেখলাম, এখনো দেখেই চলেছি। কী এক মোহে আমাকে বেঁধেছেন ঋতুপর্ণ!

অনেক পরে, যখন বয়েস হলো যা ইচ্ছে দেখার, পড়ার, লেখার। যখন সত্যিই খানিক বুঝতে পারার বয়েস, যদিও ঠিক ইচ্ছে করে না বুঝতে... তখন মন ভরে ঋতুপর্ণের সিনেমা দেখি রাতভর। তখন বুঝতে পারি, ‘বাড়িওয়ালি’ দেখতে হবে ভর দুপুরে। তাছাড়া হবে না। আবহমান সকাল সকাল। মন ভালো হলে ‘সব চরিত্র কাল্পনিক’। খারাপ হলে ‘রেইনকোট’। পূজোর আগে আগে ‘অন্তরমহল’। আর ‘তিতলি’ দেখার সময় যখন তখন।

বাবার অফিস থেকে একবার আমরা গেছি সিলেটে। চা বাগান দেখতে। জীবনে ওই প্রথম – চা বাগান দেখে আমার সে কী কান্না। থামতেই চায় না! অমন অকারণ কান্না যদি আরেকবার কাঁদতে পেতাম!

আমাদের সকালের নাস্তায় ছিল পাউরুটি আর ডিমের অমলেট। সাথে চা-কফি। বন্ধুরা ঠিক করলাম একটা সিনেমা দেখা যাক। সবাই মিলে একটা ফাটাফাটি ভূতের সিনেমা দেখা হবে। ভূতগুলোকে নিয়ে আমরা হাসাহাসি করবো ঠিকই, কিন্তু রাতে টয়লেটে যেতে হলে পাশের জনকে ডেকে তুলতে হবে। আমরা একটা পুরোনো হলিউডের সিনেমা দেখছিলাম। একটা ছোট ফ্যামিলি ছুটি কাটাতে পাহাড়ে গেছে। সেখানের এক গেস্ট হাউজে ভূতেরা তাদের সাথে কী কী কান্ড করছে, তাই নিয়ে গল্প। একটা জায়গায় ওদের ছোট মেয়েটা কী একটা কথায় মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আর যায় কোথায়, বাকি সিনেমায় কী হয়েছে আমি জানি না। পুরোটা সময় আমি দেখলাম, মিঠু মায়ের বুকে মাথা রেখে কাঁদছে, হাসছে। অভিমান চূর্ণ হয়ে জড়ির মতো ছড়িয়ে পড়ছে চারদিকে!

আহারে জীবন! চিত্রাঙ্গদা ছবিতে, যখন ঋতুপর্ণ বাবাকে বলে, “জানি তুমি আসবে না, তবুও বলছি। বাবা তুমি এসো। তুমি এলে আমার ভালো লাগবে।”

কোন কাজ যতটা গভীর ভাবে আমাদের অনুভূতিকে আন্দোলিত করে সেটি তত বেশিদিন আমাদের মনে থাকে। ঋতুপর্ণের ছবি আমাকে এবং আমাদের অনেককেই আমি বিশ্বাস করি, কিছু অনুভূতি প্রথমবারের মতো দেখিয়েছেন।

‘বাড়িওয়ালি’তে বনলতার একাকিত্ব এতো প্রবল, সেই স্বপ্নটা আমি ভুলতে পারি না। আমি ভুলতে পারি না বিনোদিনীর রিনিঝিনি কন্ঠ। যখন সে বলে, ‘ও তো আমার চোখের বালি।’ এই আশ্চর্য আনন্দ-বিষাদ এক থালায় বাংলা ছবিতে আর কই পেলাম আমি?

অনেক ভাষার, অনেক দেশের হরেক রকম ছবি দেখার পরেও আজও ‘চিত্রাঙ্গদা’ আমাকে বিস্মিত করে সেই প্রথম দেখার মতোই। আমার মনে হয়, একটা মুহূর্তই পরিপূর্ণ হতে পারে। কারো জীবনের একটা বিকেল বলতে পারে তার জীবনের গল্প। বরং সামগ্রিকের চেয়ে সামান্যতেই বেশি স্পষ্ট বলা হয়ে যায়।

জান্নাতুল ফেরদৌস। ছবি: সৌজন্যেকেবল সিনেমায় নয়, আমরা যারা ঋতুকে মননে ধারণ করি তাদের কাছে ঋতুপর্ণর লেখাগুলো ভিন্নরকম একটা পাঠ। মলাটে বাঁধা ‘ফার্স্ট পার্সন’ যেবার প্রথম হাতে নিলাম–

লেখনী সবসময়ই মানুষের ভেতরের সবচেয়ে প্রাচীন সত্ত্বাটাকে তুলে আনে। যে আমি একটা ছোট্ট শিশু ছিলাম। যে আমি অন্য সকলের মতো চেয়েছি বীরপুরুষ হয়ে মা’কে অনেক দূরে নিয়ে যেতে। বড় হয়ে হয়তো বদলে গেছি বেমালুম। আদতে সেই সবটাই ছোট্ট বেলার যাপন। ‘ফার্স্ট পার্সন’ আমাদের সামনে ঋতুর সেই সমস্ত ছবি এনে দেয়। সেখানে আমরা তার পলিটিকাল স্ট্যান্ড দেখতে পাই। সংস্কৃতি নিয়ে সংবেদনশীলতার প্রকাশ দেখতে পাই। জটিল সামাজিক এবং ব্যক্তিগত বিচার দেখতে পাই। পরিপূর্ণতার সংজ্ঞা আমি জানি না। তবে যতটার হদিস পাওয়া যায় না, যতটা খুঁজে পেতে বহুদিন ঘুরতে হয় গোলকধাঁধায়। যতটা আমি যাপন করি বুঝে এবং না বুঝে সেটাই আমার খুব কাছে পাওয়া। কাছাকাছি থাকতে পারা।

যখন আকাশ ভেঙে বৃষ্টি পরে আমার ঋতুকে মনে পড়ে, যেদিন খুব রোদ ওঠে আমার ইচ্ছে করে একটা ঘিয়ে রঙা শাড়ি পরি, সিঁদুর লাল টিপ পরি– আমার ঋতুকে মনে পড়ে। আমার মনে হয়, এই ছোট্ট এইটুকু জীবনে একবার প্রতিমা গড়া দেখলাম না? কিংবা হয়তো দেখলাম। এই ছোট্ট এইটুকু জীবনে বাবাকে বললাম না, বাপি, তোমাকে একটু জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করে খুব! কিংবা জড়িয়ে ধরি বুকে বিষাদ চেপে। কিংবা জড়িয়ে ধরার বাহানায় বিষাদ গলে সুখ হয়ে যায়।

কাল আমরা ঢাকা ফিরবো। বান্দরবান থেকে প্রথমে যাবো চট্টগ্রাম। সেখানে চন্দ্রনাথ পাহাড় দেখে রাতের ট্রেনে রওনা দেবো। কাল ঋতুপর্ণর জন্মদিন। আমি জানি, খুব রাতে, যখন কেবল ট্রেনের কু-ঝিকঝিক শুনতে পাওয়া যায়, আর সবাই ঘুমিয়ে থাকে, তখন আমার ঘুম ভাঙ্গবে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আমি দেখতে পাবো, নীল আকাশ।

“আধেকলীন হৃদয়ে দূরগামী,
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি
হঠাৎ শুনি রাতের কড়ানাড়া, ‘অবনী বাড়ি আছ?”

লেখক: একজন চিত্রশিল্পী এবং চলচ্চিত্রকর্মী। শিশুদের জন্য গল্প লেখা ও ছবি আঁকার পাশাপাশি তিনি শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে লেখালেখি করেন

ঋতুপর্ণ ঘোষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise