Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

বাংলা একাডেমিতে শুরু হলো ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬
বাংলা একাডেমিতে শুরু হলো ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬

বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’

সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-এর উদ্যোগে আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’। ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই বই উৎসব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে।

আজ সকাল ১০টা ১৫ মিনিটে অনানুষ্ঠানিকভাবে এই বর্ণিল আয়োজনের উদ্বোধন হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে বইপ্রেমী, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাংলা একাডেমি চত্বর।

১৭ দিনে ১৭টি নতুন বই ও আকর্ষণীয় ছাড়

আয়োজকরা জানান, ১৭ দিনব্যাপী এই কার্নিভালে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। রচনাবলিসহ মেলায় মোট ১৭টি নতুন বই উন্মোচিত হবে। বইপ্রেমীদের জন্য থাকছে বিশেষ আর্থিক ছাড়ের সুযোগ। ঐতিহ্যের মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া রচনাবলির পৃথক খণ্ড মাত্র ১৫০ থেকে ২০০ টাকায় সংগ্রহ করার সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ বই কিনলে উপহার হিসেবে থাকছে আকর্ষণীয় বুকমার্ক। পাশাপাশি কার্নিভালে অংশগ্রহণকারী অন্যান্য প্রকাশনা সংস্থার বইয়েও বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

প্রতিদিনের বৈচিত্র্যময় আয়োজন

বই কেনাবেচার পাশাপাশি মেলায় প্রতিদিন থাকছে বিভিন্ন বিষয়ের ওপর আকর্ষণীয় ও সৃজনশীল আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • রাইটার্স ডে ও বুক ইনফ্লুয়েন্সার ডে

  • শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা এবং চিত্রপ্রদর্শনী

  • টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা

  • ওপেন এয়ার পডকাস্ট

  • ক্লাব ডে ও পাবলিশার্স ডে

  • বাংলা একাডেমির গাছপরিচিতি

  • একক নাটক ‘শহীদ কাদরী’ এবং জমজমাট সংগীতসন্ধ্যা

অংশগ্রহণকারী প্রকাশনী ও ফুড পার্টনার

ঐতিহ্যের পাশাপাশি এবারের কার্নিভালে অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ প্রকাশনা সংস্থাগুলো। এছাড়া মেলায় দর্শনার্থীদের জন্য ফুড পার্টনার হিসেবে থাকছে ‘নির্বাচিত পাকেরঘর’।

সৃজনশীল সাহিত্য ও পাঠকদের মধ্যে নিবিড় সংযোগ গড়ে তোলার এই আয়োজনে গণমাধ্যমকর্মীসহ দেশের সকল বইপ্রেমী ও সংস্কৃতিমোদীদের উপস্থিতি কামনা করেছে ঐতিহ্য কর্তৃপক্ষ।

বইবাংলা একাডেমিউৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ