Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

শিল্প-সাহিত্যের নতুন সাময়িকী ‘প্রতিপাঠ’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৭:৫৪
শেয়ার করুন:
শিল্প-সাহিত্যের নতুন সাময়িকী ‘প্রতিপাঠ’

সংগৃহীত ছবি

শিল্প-সাহিত্যের নতুন সাময়িকী ‘প্রতিপাঠ’-এর উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার মুদ্রিত সংস্করণটির অনানুষ্ঠানিক প্রকাশনা হয়। ১০০ পৃষ্ঠার এই সাময়িকীর দাম ১৫০ টাকা এবং এটি বাতিঘর ও রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

সাময়িকীটির সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদের ভাষ্য, বাংলা ভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষার শিল্প ও সাহিত্যকর্ম নিয়ে কাজ করবে এটি। মানুষের কল্পনা, সৃজনশীলতা ও মুক্তবুদ্ধির চর্চাকে কেন্দ্র করে সাময়িকীটির সাংস্কৃতিক পরিসর গড়ে উঠবে।

সম্পাদক জানান, বাংলা ভাষা ও সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ এই অভিযাত্রায় বিশেষ গুরুত্ব পাবে। সাহিত্য ও শিল্পের মধ্য দিয়ে মানুষের মনোজগৎ সমৃদ্ধ করে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চায় ‘প্রতিপাঠ’। প্রতি তিন মাস পরপর সাময়িকীটি প্রকাশের পাশাপাশি অনলাইন ও অফলাইনে সাহিত্য আড্ডা, পাঠচক্র, বই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথাও তুলে ধরেন তিনি।

উদ্বোধনী সংখ্যায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আত্মজৈবনিক একক বক্তৃতা এবং নাট্যাচার্য সেলিম আল দীনের জীবনদর্শন ও শিল্পের আলোকে নির্মিত প্রামাণ্যচিত্র নিয়ে ‘ধ্রুবতারার নকশিকথা’ শিরোনামের লেখা রয়েছে।

এ সংখ্যায় লিখেছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, শামীম আহমেদ (কলকাতা), সরকার আবদুল মান্নান, সৈকত হাবিব, আলতাফ পারভেজ, হরিদাস ঠাকুর, মুনিরা সুলতানা, মুহাম্মদ তানিম নওশাদ, বিধান রিবেরু, অনার্য মুর্শিদ, আবদেল মান্নান ও জুডি ওয়্যারিং। কবিতা লিখেছেন টোকন ঠাকুর, মাসুদ পথিক, দ্রাবিড় সৈকত, সাহিদ রেজা, হাসান রোবায়েত ও ফারহিন রহমান তারান্নুম।

‘প্রতিপাঠ’-এর লোগো তৈরি করেছেন আইয়ুব আল আমিন এবং উদ্বোধনী সংখ্যার প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান।

প্রতিপাঠশিল্পসাহিত্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র