শিল্প-সাহিত্যের নতুন সাময়িকী ‘প্রতিপাঠ’-এর উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার মুদ্রিত সংস্করণটির অনানুষ্ঠানিক প্রকাশনা হয়। ১০০ পৃষ্ঠার এই সাময়িকীর দাম ১৫০ টাকা এবং এটি বাতিঘর ও রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।সাময়িকীটির সম্পাদক শাহাদাত হোসেন তৌহিদের ভাষ্য, বাংলা ভাষাসহ বিশ্বের বিভিন্ন ভাষার শিল্প ও সাহিত্যকর্ম নিয়ে কাজ করবে এটি। মানুষের কল্পনা, সৃজনশীলতা ও মুক্তবুদ্ধির চর্চাকে কেন্দ্র করে সাময়িকীটির সাংস্কৃতিক পরিসর গড়ে উঠবে।সম্পাদক জানান, বাংলা ভাষা ও সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, মুক্ত...