Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাইফস্টাইল

ছুটিতে সময় নষ্ট নয়—শিখে নিন ৭টি দারুণ শখ

অনলাইন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ২২:১৭
ছুটিতে সময় নষ্ট নয়—শিখে নিন ৭টি দারুণ শখ

ছুটি কার না পছন্দ? কিন্তু গতানুগতিক আনুষ্ঠানিক ছুটি অনেকের কাছেই একঘেয়ে লাগে। হাতে কয়েকদিনের ছুটি থাকলে অনেকে গ্রামের বাড়িতে বেড়াতে যান। অনেকে দেশের ভিন্ন প্রান্তে কিংবা দেশের বাইরে যান ঘুরতে। কিন্তু কারণে অকারণে স্রোতের বিপরীতে চলা এমনও অনেক মানুষ আছেন, যারা চান ছুটিটা কোথাও না গিয়ে যদি নিজের মতো করে কাটানো যেত।

নিজের সাথে নিজে আপন মনে একা একা যারা ছুটি কাটাতে চান, তাদের জন্য রইল এমন কিছু শখের খোঁজ, যা অনুশীলন করা যায় নিজের খেয়ালখুশি মতই, সহজে।

১। আপ্যায়নে থিম পার্টি

উপলক্ষকে কেন্দ্র করে বন্ধুদের দাওয়াত দেওয়া, খাবারের আয়োজন তো সবসময়ই হয়ে থাকে। এবার না হয় নিরীক্ষা ধর্মী নতুন কিছু করা যাক। আপ্যায়নে থিম পার্টির আয়োজন করে দেখা যেতে পারে এবারের ছুটিতে। পছন্দের সিনেমা, বই কিংবা পছন্দের যুগের আবহকে কেন্দ্র করে আয়োজন করা যায় থিম পার্টির।

এই ছুটিতে নিজের সঙ্গে নিজে একান্ত সময় কাটাতে চাইলে এমনকি কোনো আপ্যায়ন ছাড়াই আয়োজন করা যায় এরকম থিম পার্টির। পছন্দের চরিত্রের মতো পোশাকে সেজে, পছন্দের সিনেমা বা উপন্যাসের গল্পের রেসিপি অনুযায়ী রান্না তৈরি করে নিজের জন্য নিজেই আয়োজন করে নেওয়া যায় এমন ভোজসভার।

একা নিজের সঙ্গে করা যায় ক্যান্ডেল লাইট ডিনারও। নেটিজেনদের সাথে নিজের আয়োজনের অভিজ্ঞতা ভাগ করে নিতে চাইলে থিম পার্টি এবং নিজের লুকের ছবি পোস্ট করে নেওয়া যায় ইন্সটাগ্রাম কিংবা স্ন্যাপচ্যাটেও।

২। মেনিকিউর পেডিকিউর কিংবা আয়েশি গোসল

হাত পায়ের যত্নে মেনিকিউর পেডিকিউর জরুরি। এর জন্য আমরা প্রায়ই বেছে নিই স্পা ট্রিট্মেন্ট কেন্দ্র অথবা বিউটি পার্লারকে। সময় স্বল্পতাও এর অন্যতম একটি কারণ। হাতে সময় থাকলে মেনিকিউর পেডিকিউরের আয়োজন করা যায় নিজেই।

ঘরোয়া পরিবেশে, প্রাকৃতিক উপাদান ব্যবহার করে। আয়োজন করা যায় লম্বা গোসলেরও। বাথ টাবে পছন্দের বাথ বম্ব ফেলে, মোমবাতির আলোয় ,পছন্দের সুগন্ধি ঢেলে দীর্ঘক্ষণ নিমজ্জিত করে রাখা যায় নিজেকে। সঙ্গে চালিয়ে দেওয়া যায় গান, অডিওবুক কিংবা পডকাস্টের পছন্দের প্লে-লিস্টটি। অথবা উপভোগ করা যায় পছন্দের সিনেমা, সিরিজ কিংবা বই।

৩। প্রকৃতির খোঁজে

যারা সাধারণত শহরে থাকেন, প্রকৃতির সান্নিধ্য তাদের কাছে চির আকাঙ্ক্ষার বস্তু। আবার অনেক সময় নিজের বাসস্থানের পাশে, অদূরেই থাকে নানান অদেখা পার্ক, লেক, গার্ডেন। দালানের ফাঁক গলিয়ে এক টুকরা প্রকৃতির ছোঁয়া। অনলাইন ঘাঁটলে সহজেই খোঁজে পাওয়া যায় এসব স্থানের হদিশ।

ছুটির কোলাহলহীন মুহূর্তগুলোতে ঘুরে দেখা যায় এসব স্থান। একান্তে বসে কাটানো যায় কোনো এক শান্ত দুপুর। পাশের নতুন পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত হলে সেখানে মর্নিং ওয়াক বা সান্ধ্যকালীন হাঁটাহাঁটিও করা যেতে পারে।


৪। সেলাই

ছোটবেলায় মায়ের কিংবা দাদি নানীর সান্নিধ্যে সেলাইয়ের হাতেখড়ি হয় কমবেশি সবারই। অনেকদিন অনুশীলনে না থাকা এই গুণটিতে ঘুণে ধরাতে না চাইলে এই ছুটিতে অনুশীলন করা যায় টুকটাক সহজ সেলাইয়ের নকশা। না, নকশীকাঁথা কিংবা সোয়েটার বুননের মতো বড় কিছু নয়। শুরু করা যায় পুরনো ফেলে রাখা সাদা টি-শার্টে লাল সুতার হার্ট কিংবা সহজ কোনো ফুল তৈরির মাধ্যমে।

এই শখটি অনুশীলন করতে উপকরণও লাগে কম। সেলাইয়ের জন্য একটি ফ্রেম, সুই আর কয়েক রঙের সুতা হলেই যথেষ্ট।

৫। ডায়েরি লেখা

আমরা প্রত্যেকেই নিজের জীবনের মূল চরিত্র। সবার রয়েছে নিজ নিজ আলাদা গল্প। সেগুলোকে হারিয়ে যেতে না দিয়ে লিপিবদ্ধ করে রাখা যায় একান্ত ডায়েরিতে। বলা তো যায় না, আপনার অগোচরে আপনার হাতেই তৈরি হয়ে যেতে পারে কালজয়ী কিছু। উঠে আসতে পারে না গাওয়া গান, না বলা গল্প আর কবিতাও।

কারণ আমরা কে না জানি, জগতের যত অমূল্য সৃষ্টি, উঠে এসেছে সব সাধারণ জীবনের পরত থেকেই। নিজের দুর্দশার সময়েই কত পপ তারকা লিখেছেন কত কালজয়ী গান। কত শিল্পী এঁকেছেন কত কালজয়ী ছবি। এই ছুটিতে তাই আপনিই বা চেষ্টা করে দেখবেন না কেন?

৬। বেকিং

সহজ অথচ মিশলিন স্টার এমন অনেক বেকিং রেসিপি ছড়িয়ে ছিটিয়ে আছে ইন্টারনেটে। সেগুলো সংগ্রহ করে তৈরির চেষ্টা করা যায় ঘরেই। রন্ধন শিল্পে আপনার দক্ষতা কতটুকু যাচাই করে নেওয়া যায় নিজে নিজেই। নতুন কোনো রেসিপি দিয়ে প্রশংসা কুড়ানো যায় পরিবারের। কিংবা বাহবা বলে পিঠ চাপড়ে দেওয়া যায় নিজেরই।

৭। মোমবাতি কিংবা সাবান তৈরি

ছোটবেলায় মোম গলিয়ে মোম তৈরির অভিজ্ঞতা থাকলে সেই চেষ্টা করে দেখা যেতে পারে আরও একবার। এর জন্য ব্যবহার করা যেতে পারে নিজের পছন্দ মতো ডাইস, বাহারি রঙ আর সুগন্ধির। সবান তৈরিতে মোম বা ওয়াক্সের সঙ্গে প্রয়োজন পড়তে পারে অ্যাল্কেলাইন, এসেন্স, তেল ইত্যাদির। প্রণালি জেনে নিয়ে ছোট্ট পরিসরেই শুরু করা যায় মজার এই কাজটি। কেমিক্যাল আর আগুন/তাপ নিয়ে কাজ যেহেতু, সতর্কতা স্বরূপ গগলস, গ্লাবস আর মুখের মাস্ক ব্যবহার করা যেতে পারে এই কাজ করার সময়ে।

ছুটিলাইফস্টাইলশখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের