বিএসআরএমে চাকরি, আবেদন করতে পারবেন নতুনরাও

বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (কন্ট্রাক্ট অ্যান্ড ডকুমেন্টেশন)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ছবি: এআই
বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (কন্ট্রাক্ট অ্যান্ড ডকুমেন্টেশন)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীর আইন বিষয়ে স্নাতক (এলএলবি) অথবা স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) অথবা স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উৎপাদনশিল্প (এফএমসিজি), হালকা প্রকৌশল ও ভারী শিল্প অথবা আইনবিষয়ক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সদ্য স্নাতক হওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
দায়িত্ব ও কর্মক্ষেত্র
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে প্রতিষ্ঠানের বিভিন্ন আইনি নথি, চুক্তিপত্র, অভিযোগ, সমঝোতাপত্র এবং জমি ও সম্পত্তিসংক্রান্ত দলিলের খসড়া তৈরি করতে হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন নথি পর্যালোচনা করে সম্ভাব্য বিরোধের ক্ষেত্র চিহ্নিত করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আদালত, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখতে হবে। আইনি বিষয় এবং সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করতে হবে। প্রয়োজনে আইনি নোটিশের খসড়া তৈরি, মামলা দায়েরের প্রস্তুতি এবং নির্ধারিত সময়ে মামলা করার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী আদালতে উপস্থিত থাকতে হবে।
আদালতে বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি নিয়মিত অনুসরণ করতে হবে এবং প্রতিষ্ঠানের স্বার্থ নিশ্চিত করতে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও ইউনিটের নথিপত্র তৈরির প্রক্রিয়া বিশ্লেষণ এবং প্রয়োজন অনুযায়ী আইনি নথি যাচাই করতে হবে। চুক্তির মেয়াদ বৃদ্ধি, নবায়ন কিংবা সমাপ্তির বিষয়েও নিয়মিত খোঁজ রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট আইন, বিধি ও প্রবিধানের পরিবর্তন সম্পর্কে গবেষণা করে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
দক্ষতা
প্রার্থীর আইনি নথিপত্র তৈরি ও যাচাই, আইনি বিধিবিধান মেনে চলা, যোগাযোগ এবং বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন ও কর্মস্থল
এটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে চট্টগ্রামে প্রতিষ্ঠানের কার্যালয়ে থেকে কাজ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২৬।



