আগামীর সময়

বিদেশ প্রতিনিধি নেবে আগামীর সময়

বিদেশ প্রতিনিধি নেবে আগামীর সময়

প্রবাস থেকে সঙ্গী খুঁজছে ‘আগামীর সময়’। বাংলাভাষী প্রবাসী সংবাদদাতা ও প্রতিনিধি নিয়োগ দেবে সংবাদমাধ্যমটি। 

বিশ্বের বিভিন্ন দেশ থেকে যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগ দেওয়া হবে।

ভারত, পাকিস্তান, নেপালসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যেমন- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, কাতার, কুয়েত, ওমান, দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে প্রতিনিধি নেওয়া হবে। 

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, সুইডেন, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও লিবিয়া থেকেও আবেদন করা যাবে।

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীদের সিভি পাঠাতে হবে jobs@agamirsomoy.com ঠিকানায়। আবেদন করার সময় সংশ্লিষ্ট দেশের নাম ও রাজ্য বা প্রদেশ উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল, ২০২৬।


    শেয়ার করুন: