অফিসার পদে নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
আগামীর সময় ডেস্ক

সংগৃহীত ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৬ আগস্ট প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: অফিসার টু এক্সিকিউটিভ অফিসার, (ব্রাঞ্চ এক্সপানশন ডিপার্টমেন্ট, জেনারেল সার্ভিসেস ডিভিশন)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম







