ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, নেই বয়সসীমা
আগামীর সময় ডেস্ক

সংগৃহীত ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (এসইও-এফভিপি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ আগস্ট প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি।
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (এসইও-এফভিপি)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকের কার্যপ্রক্রিয়ার দক্ষতা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





