ফরেন ট্রেড বিভাগে কর্মী নেবে মেঘনা গ্রুপ, নেই বয়সসীমা

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ছবি: সংগৃহীত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে সিনিয়র ম্যানেজার/ এজিএম পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ৫ অক্টোবর প্রকাশিত হয় এ নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার/ এজিএম, ফরেন ট্রেড (পলিমার অ্যান্ড পয়েন্টস)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এলসি প্রক্রিয়া, শিপমেন্ট সংক্রান্ত নথিপত্র এবং আমদানি বিধিবিধান বিষয়ে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





