কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা
আগামীর সময় ডেস্ক

লোগো
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার (স্মার্ট টুলস) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ আগস্ট প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার (স্মার্ট টুলস)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের পণ্য প্রদর্শন (ডেমোনস্ট্রেশন), ডিলার প্রোগ্রাম, প্রদর্শনী, প্রচারণামূলক কার্যক্রম এবং পণ্য-বিষয়ক প্রশিক্ষণের পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম





