অভিজ্ঞতা ছাড়াই পপুলার ফার্মায় চাকরি, আবেদন শেষ আজ
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৫ মে প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। অভিজ্ঞতা ছাড়াই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, (অ্যানালিটিক্যাল ভ্যালিডেশন)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর (এম.ফার্ম) ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেল ব্যবহারে পারদর্শিতা। ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত প্রাথমিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর। তবে ফ্রেশারদেরও এই নিয়োগে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটি নগদায়ন, ছুটির দিনের ভাড়া সহায়তা, লাভ বোনাস, সাপ্তাহিক ২ দিন ছুটির ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১ জুন, ২০২৬।
সূত্র : বিডিজবস ডটকম







