Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

রেসলিংয়ে রোবট

জেমাম আহমদ
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯
রেসলিংয়ে রোবট

গ্রাফিকস: আগামীর সময়

রোবট উঠে আসছে বাস্তবের রিংয়ে। মানুষের সঙ্গে লড়ছে। ঘুসি ছুড়ছে। লিখেছেন জেমাম আহমদ

আলো নিভে গেল। মুহূর্তেই জ্বলে উঠল রিংয়ের চারপাশের বাতি। দর্শকের চোখ আটকে গেল দুই প্রতিপক্ষের দিকে। একপাশে রক্ত-মাংসের মানুষ, অন্যপাশে প্রায় ছয় ফুট উচ্চতার এক হিউম্যানয়েড রোবট। ঘণ্টা বাজতেই শুরু হলো লড়াই। মানুষটি এগিয়ে গেলেন। ঘুসি ছুড়লেন। রোবটটিও থেমে থাকল না। কয়েক সেকেন্ডের মধ্যেই ছুড়ে দিল শক্তিশালী কিক। ধাক্কায় মেঝেতে ছিটকে পড়লেন মানুষটি। দৃশ্যটি যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনির সিনেমা থেকে উঠে এসেছে। অথচ এটি ঘটেছে বাস্তব দুনিয়ায়, কয়েক দিন আগেই।

গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কনটেন্ট ক্রিয়েটর ফ্র্যাঙ্কি লাপেন্না মুখোমুখি হন রেকবট নামে এক হিউম্যানয়েড রোবটের। আয়োজকরা এটিকে মানব ও রোবটের প্রথম বিজ্ঞাপিত মিক্সড মার্শাল আর্টস লড়াই হিসেবে সামনে আনেন। পরে জানা যায়, রোবটটি একজন মানব অপারেটরের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছিল। ফলে এটি পুরোপুরি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াই ছিল না। কিন্তু তাতে দৃশ্যটির চমক কমেনি; বরং নতুন করে সামনে এসেছে আরও বড় প্রশ্ন। মানুষকে অনুকরণ করা যন্ত্র কি একদিন মানুষের সঙ্গেই প্রতিযোগিতা করবে?

উত্তর খুঁজতে এখন তাকাতে হচ্ছে চীনের দিকে। কারণ, সেখানে রোবট আর গবেষণাগারের প্রদর্শনী নয়; তারা উঠে এসেছে রিংয়ে। দর্শকের সামনে। প্রতিযোগিতার মঞ্চে। গত ১৬ জুলাই শেনঝেনে শুরু হয় ইউআরকেএল বা আলটিমেট রোবট নকআউট লিজেন্ড। পূর্ণ আকারের হিউম্যানয়েড রোবটকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় হোয়াইট ঈগল ও ম্যাটাডর। পাঁচ রাউন্ডের লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় পায় ম্যাটাডর। ম্যাচের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত আসে যখন একটি উড়ন্ত কিকের আঘাতে এক রোবটের মাথার মডিউল খুলে যায়। তবু লড়াই থামেনি। ধাতব শরীরের যোদ্ধা তখনো দাঁড়িয়েছিল। যেন তার কাছে মাথা হারানোও পরাজয়ের কারণ নয়। জুলাইয়ের সেই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। এরপর উত্তেজনা পৌঁছায় সাংহাইয়ে। ১৯ সেপ্টেম্বর বাওশান স্পোর্টস সেন্টারে বসে ইউআরকেএলের সিটি ট্যুরের প্রথম আসর। সেখানে দুই টি৮০০ রোবটের লড়াই দেখতে জড়ো হন হাজার হাজার দর্শক। একপর্যায়ে রিংয়ে দেখা যায় তিন রোবটের লড়াইও। শেনঝেন থেকে আসা ম্যাটাডরকে মোকাবিলা করতে নামে হোয়াইট ঈগল ও গোল্ডেন ফ্ল্যাশের দল।

এবার দৃশ্যটি আরও চমকপ্রদ। একসঙ্গে একাধিক রোবট প্রতিপক্ষকে পর্যবেক্ষণ করছে। নিজেদের অবস্থান বদলাচ্ছে। আক্রমণের সুযোগ খুঁজছে। প্রতিপক্ষের গতিবিধি অনুসরণ করছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এসব রোবট সেন্সরের মাধ্যমে প্রতিপক্ষের ত্রিমাত্রিক অবস্থান ও গতিপথ শনাক্ত করে। তারপর পরিস্থিতি অনুযায়ী আক্রমণ ও প্রতিরক্ষার কৌশল বদলায়। পড়ে গেলে আবার উঠে দাঁড়ায়। পাশ কাটিয়ে যায়। কখনো দ্রুত সামনে এগিয়ে আসে। কখনো পিছিয়ে গিয়ে ভারসাম্য ঠিক করে। সাংহাইয়ের আয়োজনে এমন কিছু নতুন কৌশলও দেখানো হয়েছে, যা দর্শককে বিশেষভাবে আকৃষ্ট করেছে। কিন্তু এই লড়াইয়ের গভীরে রয়েছে প্রযুক্তির কঠিন পরীক্ষা। মানুষের মতো দেখতে রোবট বানানো তুলনামূলক সহজ। কিন্তু মানুষের মতো অনিশ্চিত পরিবেশে তাকে দাঁড় করানো কঠিন। একটি ধাক্কা সামলাতে হয়। ভারসাম্য ধরে রাখতে হয়। প্রতিপক্ষের অবস্থান বুঝতে হয়। তারপর সিদ্ধান্ত নিতে হয়। সবকিছু করতে হয় মুহূর্তের মধ্যে। এখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের আসল পরীক্ষা।

কয়েক বছর আগেও রোবটকে মানুষ দেখত যন্ত্র হিসেবে। এখন মানুষ রোবটের লড়াই দেখতে টিকিট কাটছে। তাদের নাম দেওয়া হচ্ছে। চরিত্র তৈরি হচ্ছে। প্রতিযোগিতা হচ্ছে। তৈরি হচ্ছে দর্শক। আর এর মধ্যেই জন্ম নিচ্ছে নতুন এক প্রযুক্তি সংস্কৃতি।

আজ রিংয়ে রোবটের ঘুসিতে দর্শক উল্লাস করছেন। কাল সেই রোবট হয়তো কারখানায় মানুষের পাশে কাজ করবে কিংবা এমন কোনো জায়গায় যাবে, যেখানে মানুষের যাওয়া বিপজ্জনক। তাই চীনের রোবট রিং শুধু বিনোদনের নতুন আয়োজন নয়; এটি ভবিষ্যতের এক ঝলক। ঘণ্টা বাজছে রিংয়ে। কিন্তু আসল লড়াই চলছে রিংয়ের বাইরে; মানুষের কল্পনা আর প্রযুক্তির সম্ভাবনার মধ্যে। আর সেই লড়াইয়ে চীন এরই মধ্যে রিংয়ে উঠে গেছে।

রেসলিংয়েরোবটহিউম্যানয়েডম্যাটাডরকৃত্রিম বুদ্ধিমত্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়