রোবট
উঠে আসছে বাস্তবের রিংয়ে।
মানুষের সঙ্গে লড়ছে। ঘুসি ছুড়ছে। লিখেছেন
জেমাম আহমদ
আলো
নিভে গেল। মুহূর্তেই জ্বলে
উঠল রিংয়ের চারপাশের বাতি। দর্শকের চোখ আটকে গেল
দুই প্রতিপক্ষের দিকে। একপাশে রক্ত-মাংসের মানুষ,
অন্যপাশে প্রায় ছয় ফুট উচ্চতার
এক হিউম্যানয়েড রোবট। ঘণ্টা বাজতেই শুরু হলো লড়াই।
মানুষটি এগিয়ে গেলেন। ঘুসি ছুড়লেন। রোবটটিও
থেমে থাকল না। কয়েক
সেকেন্ডের মধ্যেই ছুড়ে দিল শক্তিশালী
কিক। ধাক্কায় মেঝেতে ছিটকে পড়লেন মানুষটি। দৃশ্যটি যেন কোনো বিজ্ঞান
কল্পকাহিনির সিনেমা থেকে উঠে এসেছে।
অথ...