Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

গয়নার বদলে এআইতে চীনের হীরা কোম্পানিগুলো

বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ২০:৩০
শেয়ার করুন:
গয়নার বদলে এআইতে চীনের হীরা কোম্পানিগুলো

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে কৃত্রিম হীরার দাম কমে যাওয়া এবং গয়নার বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে উৎপাদন খাতের কৌশল বদলাচ্ছে চীনের কোম্পানিগুলো। ঐতিহ্যবাহী গয়নাশিল্পের ওপর নির্ভরতা কমিয়ে তারা এখন সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভার এবং উন্নত তাপ ব্যবস্থাপনা প্রযুক্তির জন্য কৃত্রিম হীরা উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট উদ্যোক্তাদের প্রত্যাশা, উচ্চপ্রযুক্তির এসব খাতে কৃত্রিম হীরার ব্যবহার বাড়লে নতুন বাজার তৈরি হবে এবং বিশ্ব প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় চীনের অবস্থান আরও শক্তিশালী হতে পারে। বর্তমানে বিশ্বে উৎপাদিত কৃত্রিম হীরার প্রায় অর্ধেক চীনেই তৈরি হয়। তবে গয়নার জন্য ব্যবহৃত হীরার দাম কমে যাওয়ায় উৎপাদকরা শিল্প ও প্রযুক্তিনির্ভর ব্যবহারের দিকে ঝুঁকছেন। এসব ক্ষেত্রে হীরার বিশেষ ভৌত বৈশিষ্ট্য, বিশেষ করে উচ্চ তাপ পরিবাহিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হুয়াওয়ে, টিএসএমসি, লেনোভো ও ইনটেলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানও চিপ শীতলীকরণে এর ব্যবহার নিয়ে গবেষণা বা উন্নয়ন কার্যক্রমে যুক্ত রয়েছে। চীনের নিংবো ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকদের মতে, হীরা ও তামার সমন্বয়ে তৈরি কুলিং মডিউল চিপ থেকে তাপ স্থানান্তরের সক্ষমতা সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। চীনের বাইরেও কৃত্রিম হীরার উচ্চপ্রযুক্তিগত ব্যবহার নিয়ে গবেষণা চলছে। ডি বিয়ার্সের সহযোগী প্রতিষ্ঠান এলিমেন্ট সিক্স এবং জাপানের ওব্রেই বড় আকারের একক স্ফটিক হীরা ও ডায়মন্ড ওয়েফার উৎপাদনে কাজ করছে। চীন ২০২৩-২০২৪ সালে কৃত্রিম হীরা উৎপাদনে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এতে খাতটির কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে। গয়নার মানের হীরার তুলনায় শিল্প ও উচ্চপ্রযুক্তিতে ব্যবহৃত হীরায় বেশি মুনাফার সম্ভাবনা থাকায় উৎপাদকদের আগ্রহ বাড়ছে।

 

কৃত্রিম হীরাগয়নাটিএসএমসিস্ফটিক হীরাহীরা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের