Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

পদার্থ থেকে প্রাণের স্পন্দন

বিজ্ঞান + প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:০৯
পদার্থ থেকে প্রাণের স্পন্দন

অ্যাডামালা ল্যাব

 বিজ্ঞানের ল্যাবরেটরিতে অলক্ষেই ঘটে গেল ইতিহাসের এক নিঃশব্দ বিপ্লব, যেখানে নির্জীব কেমিক্যালের কিছু কণা আচমকা মেতে উঠল জীবনের স্পন্দনে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটার একদল বিজ্ঞানী সম্পূর্ণ শূন্য থেকে, কোনো জীবিত উপাদানের সাহায্য ছাড়াই ল্যাবরেটরির টেস্টটিউবে তৈরি করেছেন বিশ্বের প্রথম কৃত্রিম বা সিন্থেটিক কোষ, যার নাম দেওয়া হয়েছে ‘স্পাডসেল’।

এই কৃত্রিম কোষটি শুধু চাক্ষুষ করাই যায়নি, এটি একটি সাধারণ জীবন্ত কোষের মতোই পূর্ণ জীবনচক্র পার করে সফলভাবে বংশবৃদ্ধি বা বিভাজিত হতে পেরেছে। কৃত্রিম জীবন বিজ্ঞানের ইতিহাসে একে সবচেয়ে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রজেক্টটির অন্যতম প্রধান গবেষক ও সিন্থেটিক বায়োলজিস্ট কেট অ্যাডামালা জানান, তারা রসায়নের সুতোয় বুনে ল্যাবরেটরিতে এমন কিছু তৈরি করেছেন, যা আগে শুধু জীববিজ্ঞানের গভীরেই সম্ভব বলে ভাবা হতো।

এটি প্রমাণ করে যে, জীবনের সবচেয়ে মৌলিক কাজ যেমন বৃদ্ধি এবং বংশবৃদ্ধির জন্য সঠিক রাসায়নিক বিন্যাসই যথেষ্ট।

প্রকৃতির কোনো জটিল উৎস থেকে নয়, স্পাডসেলের অবয়ব তৈরি হয়েছে একদম প্রাণহীন কিছু জড় উপাদান থেকে। বিজ্ঞানীদের বোনা এ কৃত্রিম ব্যবস্থার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে চর্বি বা ফ্যাটের তৈরি একটি ক্ষুদ্র গোলক ‘লিপোজোম’-এর ওপর, যা কোষের বাইরের আবরণের কাজ করে।

আর এর ভেতরে পুরে দেওয়া হয়েছে ব্যাকটেরিয়ার মতো দেখতে সাতটি ক্ষুদ্র ডিএনএ ইউনিট বা প্লাজমিড, যা স্পাডসেলের সম্পূর্ণ জিনোম হিসেবে কাজ করছে। মানুষের জিনোমের বিশালতার তুলনায় স্পাডসেলের জিনোমের আকার মাত্র ৯০ কিলোবেস পেয়ার, যা বিজ্ঞানীদের আগের সব চেনা ধারণাকে ভুল প্রমাণ করেছে। এতকাল ভাবা হতো একটি জীবন্ত কোষকে ন্যূনতম টিকিয়ে রাখতে হলেও অন্তত ১১৩ কিলোবেস পেয়ার জেনেটিক তথ্যের প্রয়োজন।

স্পাডসেল সিস্টেমটি তরল মাধ্যম থেকে পুষ্টি শোষণ করে নিজের জিনগত সংকেত অনুযায়ী প্রোটিন তৈরি করতে পারে এবং একপর্যায়ে বিভক্ত হয়ে নতুন কোষের জন্ম দেয়। সুপার-রেজল্যুশন মাইক্রোস্কোপির মাধ্যমে বিজ্ঞানীরা এই সিন্থেটিক কোষের বিভাজনের দৃশ্য সরাসরি দেখেন। তবে বিশ্বখ্যাত জার্নাল সেল-এর একজন রিভিউয়ার মন্তব্য করেছেন, এ প্রজেক্টটি পুরোপুরি আসল জীববিজ্ঞান নয়। কারণ, স্পাডসেল নিজে বিভাজিত হতে পারলেও বহু প্রজন্ম ধরে একটানা বংশবৃদ্ধি বা বিবর্তিত হতে পারে না। এ ছাড়া বেঁচে থাকার জন্য এটি সম্পূর্ণরূপে বাইরের তরল মাধ্যমের ওপর নির্ভরশীল এবং এর কোনো অভ্যন্তরীণ কঙ্কাল বা সাইটোস্কেলেটন নেই।

তবুও জীবন সৃষ্টির একদম প্রাথমিক সীমানা খোঁজার পাশাপাশি এ আবিষ্কারের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতে এই সিন্থেটিক কোষগুলোকে ক্ষুদ্র জৈব কারখানা হিসেবে ব্যবহার করে মানবদেহের জন্য প্রয়োজনীয় ইনসুলিন, জীবনরক্ষাকারী জটিল ওষুধ ও বায়োম্যাটেরিয়ালস আরও নিখুঁত ও সাশ্রয়ীভাবে তৈরি করা সম্ভব হবে।

গবেষণাটি এখনো কোনো পিয়ার-রিভিউড জার্নালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবে এর প্রিপ্রিন্ট সংস্করণটি বায়োইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘বায়োটিক’-এর ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এ মৌলিক কাঠামোর ওপর ভিত্তি করেই ল্যাবরেটরিতে জন্ম নেবে আরও নিখুঁত ও স্বয়ংসম্পূর্ণ কৃত্রিম জীবন।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    পরীক্ষা শুরুর ৫ দিন পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে নির্দেশনা

    ০৮ জুলাই ২০২৬, ০০:৫৮

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    সেলিমা আহমাদকে স্মরণে বিডব্লিউসিসিআইর শ্রদ্ধাঞ্জলি

    সেলিমা আহমাদকে স্মরণে বিডব্লিউসিসিআইর শ্রদ্ধাঞ্জলি

    ০৮ জুলাই ২০২৬, ০১:৪০

    ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

    ইরানের তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

    ০৮ জুলাই ২০২৬, ০২:৩৯

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

    মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

    ০৮ জুলাই ২০২৬, ০৪:১৭

    চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

    চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মাকে মুক্ত করলেন সাংবাদিকরা

    ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৬

    বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

    বিকেলে মিছিল, রাতে ফ্লাইওভারে এনসিপি নেতার লাশ

    ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৫

    ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

    ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে ফিরছেন বুবলী

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১১

    advertiseadvertise