বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
বন্ধ হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে দীর্ঘদিনের টুডি অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি।


সোমবার প্রতিষ্ঠানটি তাদের সাপোর্ট ওয়েবসাইটে হালনাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং গ্রাহকদের ইমেইলের মাধ্যমে বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটি আর ব্যবহারযোগ্য থাকবে না।


তবে করপোরেট বা এন্টারপ্রাইজ গ্রাহকদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। অন্য গ্রাহকদের জন্য এই সহায়তা সীমিত থাকবে আগামী বছরের মার্চ পর্যন্ত।


এই ঘোষণার পর ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন। তাঁদের অভিযোগ, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প সফটওয়্যার এখনো বাজারে নেই।


অ্যাডোবি তাদের প্রশ্নোত্তর পাতায় সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। সেখানে বলা হয়েছে, ২৫ বছরের বেশি সময় ধরে অ্যানিমেট অ্যানিমেশন জগতকে সমৃদ্ধ করেছে। তবে প্রযুক্তির ধারা পরিবর্তিত হচ্ছে এবং নতুন প্ল্যাটফর্ম ও পদ্ধতি ব্যবহারকারীর চাহিদা আরও ভালোভাবে পূরণ করছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সফটওয়্যারটির সমর্থন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিশ্লেষকদের মতে, বর্তমানে অ্যাডোবির মূল মনোযোগ এআই–সমৃদ্ধ পণ্যের দিকে। সেই কৌশলের সঙ্গে অ্যানিমেট আর মানানসই নয়।


এদিকে অ্যানিমেটের সরাসরি বিকল্প হিসেবে নির্দিষ্ট কোনো সফটওয়্যার সুপারিশ করেনি অ্যাডোবি। বরং তারা জানিয়েছে, ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকেরা অন্য অ্যাডোবি অ্যাপ ব্যবহার করে অ্যানিমেটের কিছু কাজের বিকল্প পেতে পারেন।


উদাহরণ হিসেবে জটিল কী–ফ্রেম অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসের পাপেট টুল ব্যবহারের কথা বলা হয়েছে। আর সহজ অ্যানিমেশন ইফেক্টের ক্ষেত্রে অ্যাডোবি এক্সপ্রেস কাজে লাগতে পারে।

এর আগে থেকেই সফটওয়্যারটি বন্ধের ইঙ্গিত মিলছিল। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে অ্যানিমেট নিয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা হয়নি। পাশাপাশি ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি।

অ্যাডোবি জানিয়েছে, যেসব ব্যবহারকারীর কম্পিউটারে সফটওয়্যারটি ইতিমধ্যে ইনস্টল করা আছে, তারা আপাতত ব্যবহার চালিয়ে যেতে পারবেন। অ্যাডোবি অ্যানিমেটের মাসিক মূল্য ছিল ৩৪ দশমিক ৪৯ ডলার। বার্ষিক চুক্তিতে এই মূল্য কমে ২২ দশমিক ৯৯ ডলার হতো।

অ্যাডোবি অ্যানিমেট
    শেয়ার করুন:
    Advertisement
    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    advertiseadvertise