গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম

আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন
গ্রামীণফোনের নতুন প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন। ১ সেপ্টেম্বর থেকে এই দায়িত্ব কার্যকর হয়েছে। গ্রামীণফোন ও টেলিনর গ্রুপে ২৩ বছরের কর্মজীবনে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা, পরিচালন কার্যক্রম, প্রযুক্তিগত রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস এবং চিফ প্রকিউরমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া টেলিনর ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান আশা প্রকাশ করেছেন, আবুল কাশেমের নেতৃত্বে প্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার হবে।
বুয়েট
থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন আবুল কাশেম।
নর্থ সাউথ থেকেও নিয়েছেন
এমবিএ ডিগ্রি।





